প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) অধ্যাদেশ, ২০২৬

( ২০২৬ সনের ০৯ নং অধ্যাদেশ )

অষ্টম অধ্যায়

অপরাধ, জরিমানা ও দণ্ড

মামলা দায়ের, অপরাধ বিচারার্থ গ্রহণ ও বিচার

৪৭। (১) ধারা ৪৬ এর বিধান সাপেক্ষে, এই অধ্যাদেশের অধীন প্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেন কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা অথবা ক্ষতিগ্রস্ত কোনো ব্যক্তির লিখিত অভিযোগ ব্যতিরেকে কোনো আদালত এই অধ্যাদেশের অধীন সংঘটিত কোনো অপরাধ বিচারার্থ গ্রহণ করিবে না।

(২) Code of Criminal Procedure, 1898 (Act No. V of 1898) বা অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, এই অধ্যাদেশের অধীন সংঘটিত অপরাধসমূহের বিচার প্রথম শ্রেণির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বা ক্ষেত্রমত, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য হইবে:

তবে শর্ত থাকে যে, এই অধ্যাদেশের উদ্দেশ্য পূরণকল্পে, ক্ষেত্রমত, Code of Criminal Procedure, 1898 এর section 12 এর অধীন ক্ষমতাপ্রাপ্ত কোনো স্পেশাল ম্যাজিস্ট্রেট বা স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক এই অধ্যাদেশের অধীন সংঘটিত অপরাধসমূহ বিচার্য হইবে।

(৩) উপ-ধারা (২) এবং Code of Criminal Procedure, 1898 এ যাহা কিছুই থাকুক না কেন, ধারা ১৯, ৪১(১), ৪১(২) ও ৪১(৩) এ উল্লিখিত অপরাধের বিচার Courts of Sessions কর্তৃক বিচার্য হইবে।

(৪) Code of Criminal Procedure, 1898 এ যাহা কিছুই থাকুক না কেন, এই অধ্যাদেশের অধীন কোনো প্রথম শ্রেণির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দোষী সাব্যস্ত ব্যক্তিকে সংশ্লিষ্ট অপরাধের জন্য এই অধ্যাদেশের অনুমোদিত যে কোনো অর্থদণ্ড আরোপ করিতে পারিবে।

(৫) প্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেন কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত যে কোনো কর্মকর্তা এই অধ্যাদেশের অধীন দায়েরকৃত মামলায় সরকারের পক্ষে উপস্হিত হইতে, আরজি পেশ করিতে ও পরিচালনা করিতে পারিবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs