রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৬

( ২০২৬ সনের ১৩ নং অধ্যাদেশ )

এই অধ্যাদেশ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬ (২০২৬ সনের ৬৭ নং আইন) দ্বারা রহিত করা হইয়াছে।

ঢাকা মহানগরীসহ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন এলাকা সমন্বয়ে একটি পরিকল্পিত ও আধুনিক নগর প্রতিষ্ঠার লক্ষ্যে Town Improvement Act, 1953 (Act No. XIII of 1953) রহিতক্রমে উহা যুগোপযোগী করিয়া পুনঃপ্রণয়নের উদ্দেশ্যে প্রণীত

অধ্যাদেশ

যেহেতু ঢাকা মহানগরীসহ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর আওতাধীন এলাকা সমন্বয়ে একটি পরিকল্পিত ও আধুনিক নগর প্রতিষ্ঠার লক্ষ্যে উক্ত অঞ্চলের পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য বজায় রাখা, অপরিকল্পিত নগরায়ন রোধ করা, দুর্যোগ সহনশীল নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং উন্নততর নাগরিক জীবন নিশ্চিত করা প্রয়োজন;

যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে;

সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:-

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম, প্রয়োগ ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। অধ্যাদেশের প্রাধান্য

৪। কর্তৃপক্ষ প্রতিষ্ঠা

৫। কর্তৃপক্ষের কার্যালয়

৬। কর্তৃপক্ষের গঠন

৭। কর্তৃপক্ষের ক্ষমতা ও কার্যাবলি

৮। চেয়ারম্যান নিয়োগ ও যোগ্যতা

৯। ক্ষমতা অর্পণ

১০। চুক্তি সম্পাদন

১১। পরামর্শক নিয়োগ ও কমিটি গঠন

১২। মামলা দায়ের

১৩। কর্মচারী নিয়োগ, ইত্যাদি

১৪। কর্মচারীর অবসর গ্রহণ বা কর্তৃপক্ষ কর্তৃক অবসর প্রদান

১৫। বোর্ড গঠন

১৬। বোর্ডের ক্ষমতা ও দায়িত্ব

১৭। বোর্ডের সভা

১৮। মহাপরিকল্পনা, কৌশলগত পরিকল্পনা ও বিশদ অঞ্চল পরিকল্পনা প্রণয়ন

১৯। কৌশলগত পরিকল্পনা প্রণয়ন

২০। নিয়ন্ত্রিত এলাকার ব্যবস্থাপনা

২১। সংরক্ষিত এলাকা

২২। বিশদ অঞ্চল পরিকল্পনা প্রণয়ন

২৩। বিশদ অঞ্চল পরিকল্পনার ভূমি ব্যবহার পরিবর্তন

২৪। কৌশলগত পরিকল্পনা ও বিশদ অঞ্চল পরিকল্পনা সংশোধন

২৫। উন্নয়ন প্রকল্প গ্রহণ

২৬। উন্নয়ন প্রকল্পে অনুসৃতব্য সাধারণ নীতিমালা

২৭। প্রকল্প গ্রহণ, অনুমোদন, সংশোধন, বাতিল, ইত্যাদি

২৮। পুনর্বাসন

২৯। প্রকল্প বাস্তবায়নে কর্তৃপক্ষের ক্ষমতা

৩০। হস্তান্তর

৩১। যৌথ উদ্যোগে প্রকল্প বাস্তবায়ন

৩২। প্রকল্প (Improvement Scheme) একত্রীকরণ

৩৩। ভূমি পুনর্বিন্যাস

৩৪। ইমারত নির্মাণ, অপসারণের উপর বিধি-নিষেধ

৩৫। প্রবেশাধিকার

৩৬। আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা

৩৭। ভূমি ক্রয়, ইজারা, অধিগ্রহণ, ইত্যাদির ক্ষমতা

৩৮। ভূমি বরাদ্দ

৩৯। উৎকর্ষ সাধন ফি

৪০। তহবিল

৪১। অর্থ স্থানান্তর

৪২। বার্ষিক বাজেট

৪৩। হিসাব সংরক্ষণ ও নিরীক্ষা

৪৪। প্রতিবেদন

৪৫। বিনিয়োগ

৪৬। ঋণ গ্রহণের ক্ষমতা

৪৭। অধ্যাদেশ বা তদ্‌ধীন প্রণীত বিধি, প্রবিধান, ইত্যাদি অথবা উহাদের অধীন প্রদত্ত আদেশ বা নির্দেশ লঙ্ঘনের দণ্ড

৪৮। কৌশলগত পরিকল্পনা বা বিশদ অঞ্চল পরিকল্পনা লঙ্ঘনের দণ্ড

৪৯। নিচু ভূমি ভরাট বা প্রাকৃতিক জলাধারের পানি প্রবাহে বাধাগ্রস্তের উপর বিধি-নিষেধ

৫০। খেলার মাঠ, উন্মুক্ত মাঠ, উদ্যান এবং প্রাকৃতিক জলাধারের শ্রেণি পরিবর্তন

৫১। কর্তৃপক্ষের কার্যসম্পাদনকালে নিরাপত্তা বেষ্টনী, ইত্যাদি অপসারণ নিষিদ্ধ

৫২। সীমানা প্রাচীর, ইত্যাদি অপসারণ করিবার দণ্ড

৫৩। ইমারত বা দেওয়াল অপসারণ না করিবার দণ্ড

৫৪। অনুমোদিত নকশা বহির্ভূত স্থাপনা নির্মাণের দণ্ড

৫৫। কর্তৃপক্ষের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি কর্তৃক ইচ্ছাকৃতভাবে বা অসাধুভাবে কোনো কর্মকাণ্ডে সহায়তার জন্য দণ্ড

৫৬। চেয়ারম্যান, সদস্য বা কোনো কর্মচারী কর্তৃক কর্তৃপক্ষের শেয়ার, স্বার্থ বা চুক্তিতে অংশগ্রহণে বিধি-নিষেধ

৫৭। ক্ষতিপূরণ প্রদান না করা

৫৮। অপরাধ বিচারার্থ গ্রহণ

৫৯। বিচার, ইত্যাদি

৬০। অপরাধের আমলযোগ্যতা ও জামিনযোগ্যতা

৬১। মোবাইল কোর্টের এখতিয়ার

৬২। কোম্পানি কর্তৃক অপরাধ সংঘটন

৬৩। কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলার নোটিশ, ইত্যাদি

৬৪। জনসেবক

৬৫। ক্ষতিপূরণ ও বকেয়া গ্রহণ ও প্রদানে কর্তৃপক্ষের সাধারণ ক্ষমতা

৬৬। তদন্তের ক্ষেত্রে সরকারের ক্ষমতা

৬৭। বিধি প্রণয়নের ক্ষমতা

৬৮। প্রবিধান প্রণয়নের ক্ষমতা

৬৯। নীতিমালা ও নির্দেশিকা প্রণয়নের ক্ষমতা

৭০। রহিতকরণ ও হেফাজত

৭১। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ