প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৬

( ২০২৬ সনের ১৩ নং অধ্যাদেশ )

ষষ্ঠ অধ্যায়

উন্নয়ন ব্যবস্থাপনা

ইমারত নির্মাণ, অপসারণের উপর বিধি-নিষেধ

৩৪। (১) এই অধ্যাদেশের উদ্দেশ্য পূরণকল্পে Building Construction Act, 1952 (Act No. II of 1953) এর section 2 এর clause (a)-তে সংজ্ঞায়িত Authorised Officer বা, ক্ষেত্রমত, section 3 এর sub-section (2) এর অধীন গঠিত কমিটির অনুমোদন ব্যতীত কর্তৃপক্ষের আওতাধীন এলাকায় কোনো ইমারত নির্মাণ, অপসারণ বা অনুরূপ কোনো কার্য সম্পাদন করা যাইবে না।

(২) কর্তৃপক্ষের আওতাধীন এলাকায় কোনো ইমারত নির্মাণ, অপসারণ বা অনুরূপ কোনো কার্য সম্পাদনের ক্ষেত্রে কর্তৃপক্ষ ব্যতীত অন্য কোনো কর্তৃপক্ষ অনুমোদন প্রদান করিতে পারিবে না।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs