প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬

( ২০২৬ সনের ২২ নং অধ্যাদেশ )

১৯৮৯ সনের ২২ নং আইনের ধারা ৮ এর প্রতিস্থাপন

৭।   উক্ত আইনের ধারা ৮ এর পরিবর্তে নিম্নরূপ ধারা ৮ প্রতিস্থাপিত হইবে, যথা:

“৮। একাডেমির বিভাগ।- (১) একাডেমির নিম্নবর্ণিত বিভাগ থাকিবে, যথা:-

(ক) সংগীত;

(খ) চারুকলা;

(গ) নাট্যকলা;

(ঘ) চলচ্চিত্র;

(ঙ) আলোকচিত্র;

(চ) নৃত্য ও অন্যান্য পারফর্মিং আর্টস;

(ছ) গবেষণা, প্রকাশনা ও নিউ মিডিয়া;

(ঝ) সাংস্কৃতিক ব্র্যান্ডিং, উৎসব ও প্রযোজনা;

(ঝ) প্রশাসন ও অর্থ;

(২) একাডেমি, সরকারের পূর্বানুমোদনক্রমে, নূতন বিভাগ সৃষ্টি করিতে পারিবে এবং উপ-ধারা (১) এ উল্লিখিত বিভাগগুলির যে কোনো বিভাগ বিলুপ্ত করিতে পারিবে এবং উহাদের পুনর্বিন্যাস করিতে পারিবে।

(৩) একাডেমির সাচিবিক দায়িত্ব পালনের জন্য একজন পরিচালক থাকিবেন, যিনি পদাধিকারবলে প্রশাসন ও অর্থ বিভাগের দায়িত্বে থাকেবে এবং অন্যান্য প্রত্যেকটি বিভাগ একজন পরিচালকের দায়িত্বে ন্যস্ত থাকিবে।

(৪) প্রতিটি বিভাগ একাডেমি কর্তৃক নির্ধারিত দায়িত্ব ও কর্তব্য পালন করিবে।”।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs