ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬

( ২০২৬ সনের ২৬ নং অধ্যাদেশ )

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্থাপনকল্পে প্রণীত

অধ্যাদেশ

যেহেতু আধুনিক ও মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রদান উপযোগী একটি নূতন বিশ্ববিদ্যালয় স্থাপন এবং ইহার মাধ্যমে ঢাকা মহানগরের ৭ (সাত)টি কলেজকেন্দ্রিক (ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ) স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা এবং গবেষণা কার্যক্রমে মানসম্মত পাঠ্যক্রম, শিক্ষকতা, সনদায়নসহ সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিতকরণ সমীচীন ও প্রয়োজনীয়; এবং

যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে;

সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:-

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। অধ্যাদেশের প্রাধান্য

৪। বিশ্ববিদ্যালয় স্থাপন

৫। সকলের জন্য বিশ্ববিদ্যালয় উন্মুক্ত

৬। বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা ও দায়িত্ব

৭। বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান

৮। কমিশনের দায়িত্ব

৯। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা

১০। আচার্য

১১। উপাচার্য

১২। উপাচার্যের ক্ষমতা ও দায়িত্ব

১৩। উপ-উপাচার্য

১৪। ট্রেজারার

১৫। রেজিস্ট্রার

১৬। পরীক্ষা নিয়ন্ত্রক

১৭। উপ-পরীক্ষা নিয়ন্ত্রক

১৮। উচ্চশিক্ষা কো-অর্ডিনেটর

১৯। অন্যান্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, দায়িত্ব ও ক্ষমতা

২০। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ

২১। সিনেট

২২। সিনেটের ক্ষমতা ও দায়িত্ব

২৩। সিনেটের সভা

২৪। সিন্ডিকেট

২৫। সিন্ডিকেটের সভা

২৬। সিন্ডিকেটের দায়িত্ব ও ক্ষমতা

২৭। একাডেমিক কাউন্সিল

২৮। একাডেমিক কাউন্সিলের ক্ষমতা ও দায়িত্ব

২৯। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ইউনিট

৩০। ডিসিপ্লিন

৩১। পাঠ্যক্রম উন্নয়ন ও মূল্যায়ন কমিটি

৩২। ইনকিউবেশন সেন্টার

৩৩। বিশ্ববিদ্যালয়ের তহবিল

৩৪। বিশ্ববিদ্যালয়ের পরিচালন ব্যয় ও শিক্ষার্থীদের বেতনাদি

৩৫। অর্থ কমিটি

৩৬। পরিকল্পনা ও উন্নয়ন কমিটি

৩৭। শৃঙ্খলা কমিটি

৩৮। অভিযোগ প্রতিকার ও সেক্সুয়াল হেরাসমেন্ট নিরোধ কমিটি

৩৯। সিলেকশন বোর্ড

৪০। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্তৃপক্ষ

৪১। সংবিধি

৪২। বিধিমালা প্রণয়ন

৪৩। প্রবিধানমালা প্রণয়ন

৪৪। বিশ্ববিদ্যালয় পাঠ্যক্রমে ভর্তি

৪৫।ভর্তি পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতি

৪৬। চাকরির শর্তাবলি

৪৭। বার্ষিক প্রতিবেদন

৪৮। হিসাব ও নিরীক্ষা

৪৯। কর্তৃপক্ষের সদস্য হইবার ক্ষেত্রে বিধি-নিষেধ

৫০। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা সংস্থা গঠন সম্পর্কে বিরোধ

৫১। কমিটি গঠন

৫২। আকস্মিকভাবে শূন্য হওয়া পদ পূরণ

৫৩। বিরোধপূর্ণ বিষয়ে আচার্যের সিদ্ধান্ত

৫৪। অবসরভাতা ও ভবিষ্য তহবিল

৫৫। সংবিধিবদ্ধ মঞ্জুরি

৫৬। হেফাজত

৫৭। অসুবিধা দূরীকরণ

৫৮। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষার মান সংরক্ষণ

৫৯। সংযুক্ত কলেজ সম্পর্কিত সাধারণ বিধান

৬০। ইংরেজিতে অনুদিত পাঠ প্রকাশ, ইত্যাদি

তফসিল

তফসিল