প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬

( ২০২৬ সনের ২৬ নং অধ্যাদেশ )

সিন্ডিকেট

২৪। (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে সিন্ডিকেট গঠিত হইবে, যথা:-

(ক) উপাচার্য, যিনি উহার সভাপতিও হইবেন;

(খ) সকল উপ-উপাচার্য;

(গ) ট্রেজারার;

(ঘ) আচার্য কর্তৃক মনোনীত ২ (দুই) জন বিশিষ্ট অধ্যাপক;

(ঙ আচার্য কর্তৃক মনোনীত ১ (এক) জন প্রথিতযশা ব্যক্তি;

(চ) কমিশনের চেয়ারম্যান কর্তৃক মনোনীত ১ (এক) জন প্রতিনিধি;

(ছ) সরকার কর্তৃক মনোনীত অন্যূন অতিরিক্ত সচিব পদমর্যাদাসম্পন্ন ১ (এক) জন প্রতিনিধি;

(জ) সকল হেড অব স্কুল;

(ঝ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের মধ্য হইতে ১ (এক) জন অধ্যাপক পদমর্যাদাসম্পন্ন শিক্ষক:

তবে শর্ত থাকে যে, বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক না থাকিলে সহযোগী অধ্যাপককে মনোনীত করা যাইবে।

(২) রেজিস্ট্রার, সিন্ডিকেটের সাচিবিক দায়িত্ব পালন করিবেন।

(৩) উপ-ধারা (১) এর অধীন মনোনীত সদস্যগণ প্রত্যেকে তাহার মনোনয়নের তারিখ হইতে ২ (দুই) বৎসর মেয়াদে সদস্য পদে বহাল থাকিবেন:

তবে শর্ত থাকে যে, তাহার মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাহার স্থলাভিষিক্ত ব্যক্তি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি তাহার পদে বহাল থাকিবেন।

(৪) সিন্ডিকেটের কোনো সদস্য পদত্যাগ করিতে চাহিলে যেকোনো সময় সিন্ডিকেটের সভাপতি বরাবর তাহার স্বাক্ষরযুক্ত পত্রযোগে পদত্যাগ করিতে পারিবেন।

(৫) সিন্ডিকেটের কোনো সদস্য যে মন্ত্রণালয়, বিভাগ বা প্রতিষ্ঠান হইতে মনোনীত হইয়াছিলেন তিনি যদি সেই মন্ত্রণালয়, বিভাগ বা প্রতিষ্ঠানে না থাকেন, তাহা হইলে তিনি সিন্ডিকেটের সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন না।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs