প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
২৯। (১) বিশ্ববিদ্যালয়ে কলা, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, আইন, চারুকলা এবং বিধি দ্বারা নির্ধারিত অন্যান্য স্কুল অন্তর্ভুক্ত থাকিবে।
(২) উপ-ধারা (১) এ উল্লিখিত অন্যান্য স্কুল বিদ্যমান কোনো স্কুল বা স্কুলসমূহ বিভাজনের মাধ্যমে, একত্রীকরণের মাধ্যমে, নূতন স্কুল সৃষ্টি করিয়া অথবা অন্য যেকোনো উপায়ে গঠিত হইতে পারিবে; প্রত্যেক স্কুল একাডেমিক কাউন্সিলের নিয়ন্ত্রণাধীন থাকিয়া বিশ্ববিদ্যালয় বিধি দ্বারা নির্ধারিত বিষয়সমূহে পাঠদান, পাঠ্যক্রম পরিচালনা এবং গবেষণা কার্যক্রমের দায়িত্বে থাকিবে।
(৩) স্কুলসমূহের গঠন ও ক্ষমতা বিধি দ্বারা নির্ধারিত হইবে।
(৪) স্কুলসমূহ পরামর্শমূলক সংস্থা হইবে এবং তাহাদের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য একাডেমিক কাউন্সিলের মাধ্যমে সিন্ডিকেটের নিকট উপস্থাপন করা হইবে।
(৫) প্রত্যেক স্কুলের ১ (এক) জন হেড অব স্কুল থাকিবেন যিনি উপাচার্যের নিয়ন্ত্রণ ও সাধারণ তত্ত্বাবধানে সংশ্লিষ্ট স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য বিধি, বিশ্ববিদ্যালয় ও প্রবিধানসমূহ যথাযথভাবে প্রতিপালনের জন্য দায়ী থাকিবেন।
(৬) হেড অব স্কুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দের মধ্য হইতে একাডেমিক কৃতিত্ব ও শিক্ষা প্রশাসনে অভিজ্ঞতার ভিত্তিতে উপাচার্যের সুপারিশক্রমে সিন্ডিকেট কর্তৃক নিযুক্ত হইবেন এবং তিনি পুনঃনিয়োগের জন্য বিবেচিত হইতে পারিবেন, তবে একইসঙ্গে অন্য কোনো প্রশাসনিক পদ গ্রহণ বা দায়িত্ব পালন করিতে পারিবেন না।