প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬

( ২০২৬ সনের ২৬ নং অধ্যাদেশ )

বিধিমালা প্রণয়ন

৪২। (১) এই অধ্যাদেশ ও সংবিধির বিধানসাপেক্ষে, বিধি দ্বারা নিম্নবর্ণিত সকল বা যেকোনো বিষয়ে বিধান প্রণয়ন করা যাইবে, যথা:-

(ক) বিশ্ববিদ্যালয় ও সংযুক্ত কলেজে ডিগ্রি কোর্সের (স্নাতক, স্নাতকোত্তর ও অন্যান্য) শিক্ষাক্রম ও পাঠ্যসূচি প্রণয়ন;

(খ) বিশ্ববিদ্যালয় ও সংযুক্ত কলেজের ডিগ্রি কোর্সের পরীক্ষায় অংশগ্রহণ এবং ডিগ্রি প্রাপ্তির যোগ্যতার শর্তাবলি নির্ধারণ;

(গ) বিশ্ববিদ্যালয় ও সংযুক্ত কলেজসমূহের পরীক্ষাসমূহ পরিচালনা ও মূল্যায়নের পদ্ধতি নির্ধারণ;

(ঘ) শিক্ষা লাভের জন্য ফেলোশিপ, স্কলারশিপ, অ্যাসিসট্যান্টশিপ, সম্মানসূচক ডিগ্রি, পদক এবং পুরস্কার প্রদানের শর্তাবলি;

(ঙ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আচরণ ও শৃঙ্খলা;

(চ) বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ও মূল্যায়নসংক্রান্ত ফি নির্ধারণ;

(ছ) বিশ্ববিদ্যালয়ের ও কলেজের শিক্ষার্থীদের ভর্তি ও তাহাদের তালিকাভুক্তি;

(জ) শিক্ষাদান কার্যক্রম, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা, গবেষণা, কর্মশালা, শিল্পপ্রতিষ্ঠানে সংযুক্তি, শিক্ষা সফর ও ইন্টার্নশিপ পরিচালনার পদ্ধতি নির্ধারণ;

(ঝ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিষয়ক বিভিন্ন কমিটি গঠন;

(ঞ) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ইউনিটসমূহ গঠনসহ উহাদের ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ;

(ট) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্তৃপক্ষ গঠন, দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ;

(ঠ) বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্রদের বসবাসের শর্তাবলি ও তাহাদের আচরণ ও শৃঙ্খলা বিধান;

(ড) বিশ্ববিদ্যালয়ে ও কলেজের বিভিন্ন কোর্সে অধ্যয়ন, পরীক্ষায় অংশগ্রহণ এবং ডিগ্রি লাভের জন্য ফি নির্ধারণ;

(ঢ) ছাত্র সংসদ গঠন ও নির্বাচন; এবং

(ণ) এই অধ্যাদেশ ও বিধি দ্বারা নির্ধারিত হইতে পারে, এইরূপ অন্যান্য বিষয়।

(২) একাডেমিক কাউন্সিলের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সিন্ডিকেটের সুপারিশ সাপেক্ষে কমিশনের অনুমোদনক্রমে বিধিমালা প্রণয়ন, সংশোধন ও বাতিল করা যাইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs