প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
৪৩। (১) বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে, নিম্নবর্ণিত বিষয়ে এই অধ্যাদেশ, সংবিধি ও বিধিমালার সহিত সংগতিপূর্ণ প্রবিধানমালা প্রণয়ন করিতে পারিবে, যথা:-
(ক) উহাদের স্ব স্ব সভায় অনুসরণীয় কার্যবিধি প্রণয়ন;
(খ) এই অধ্যাদেশ, সংবিধি বা বিধিমালা অনুসারে প্রবিধানমালা দ্বারা নির্ধারণযোগ্য সকল বিষয় সম্পর্কে বিধান প্রণয়ন;
(গ) শিখন সহকারীদের দায়িত্ব ও আর্থিক সুবিধা সংক্রান্ত বিধান প্রণয়ন;
(ঘ) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসমূহের সহিত সংশ্লিষ্ট, তবে এই অধ্যাদেশ, সংবিধি বা বিধিমালায় বিধৃত হয় নাই এইরূপ অন্যান্য বিষয় সম্পর্কে বিধান প্রণয়ন।
(২) বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক কর্তৃপক্ষ উহার সভার তারিখ এবং সভার বিবেচ্য বিষয় সম্পর্কে উহার সদস্যগণকে নোটিশ প্রদান এবং সভার কার্যবিবরণীর রেকর্ড সংরক্ষণ সম্পর্কে প্রবিধানমালা প্রণয়ন করিবে।
(৩) সিন্ডিকেট এই ধারার অধীন প্রণীত কোনো প্রবিধানমালা তৎকর্তৃক নির্ধারিত পদ্ধতিতে সংশোধন বা বাতিল করিবার নির্দেশ প্রদান করিতে পারিবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উক্ত নির্দেশ প্রতিপালন করিবে।
(৪) বিশ্ববিদ্যালয়ের কোনো কর্তৃপক্ষ উপ-ধারা (৩) এর নির্দেশে সন্তুষ্ট না হইলে বিষয়টি সম্পর্কে কমিশনের নিকট আপিল করিতে পারিবে এবং আপিলে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে।