প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
২। বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা আইন, ২০০২ (২০০২ সনের ২৭ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ২ এর-
(ক) দফা (খ)-তে উল্লিখিত “প্রতিষ্ঠানের” শব্দের পর “Monthly Payment Order (MPO)-ভুক্ত, অতঃপর এমপিওভুক্ত বলিয়া উল্লিখিত,” শব্দগুলি, বন্ধনী ও কমাগুলি সন্নিবেশিত হইবে;
(খ) দফা (ছ)-তে উল্লিখিত “কলেজ” শব্দের পর “, দাখিল ও তদূর্ধ্ব পর্যায়ের সহিত সংযুক্ত ইবতেদায়ি মাদ্রাসা” কমা ও শব্দগুলি সন্নিবেশিত হইবে;
(গ) দফা (ঝ)-তে উল্লিখিত “প্রতিষ্ঠানের” শব্দের পর “এমপিওভুক্ত” শব্দ সন্নিবেশিত হইবে।