প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
৪। উক্ত আইনের ধারা ৭ এর-
(ক) দফা (ক)-তে উল্লিখিত “সুবিধাদি প্রদান” শব্দগুলির পরিবর্তে “সুবিধাদির অনুমোদন” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
(খ) দফা (খ) এর পরিবর্তে নিম্নরূপ দফা (খ) প্রতিস্থাপিত হইবে, যথা:-
“(খ) চাকরিরত অবস্থায় কোন শিক্ষক বা কর্মচারী মৃত্যুবরণ করিলে তাহার পরিবারকে প্রদত্ত অবসর সুবিধাদির অনুমোদন;”;
(গ) দফা (গ) এর শুরুতে “সরকারের অনুমোদনক্রমে” শব্দগুলি সন্নিবেশিত হইবে;
(ঘ) দফা (ঘ)-তে উল্লিখিত “অন্য যে কোন” শব্দগুলি বিলুপ্ত হইবে।