প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৬

( ২০২৬ সনের ৩২ নং অধ্যাদেশ )

দ্বিতীয় অধ্যায়

কর্তৃপক্ষ প্রতিষ্ঠা, ইত্যাদি

কর্তৃপক্ষ গঠন, ইত্যাদি

৬। (১) কর্তৃপক্ষ নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:—

(ক) একজন চেয়ারম্যান;

(খ) ৪ (চার) জন সদস্য;

(গ) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যূন উপসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি;

(ঘ) জেলা প্রশাসক, কুমিল্লা বা তদ্‌কর্তৃক মনোনীত একজন অতিরিক্ত জেলা প্রশাসক;

(ঙ) জেলা পুলিশ সুপার, কুমিল্লা বা তদকর্তৃক মনোনীত একজন অতিরিক্ত পুলিশ পুলিশ সুপার;

(চ) গণপূর্ত অধিদপ্তর কর্তৃক মনোনীত অন্যূন তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদমর্যাদার একজন প্রতিনিধি; এবং

(ছ) স্থাপত্য অধিদপ্তর কর্তৃক মনোনীত অন্যূন নির্বাহী স্থপতি পদমর্যাদার একজন প্রতিনিধি; এবং

(জ) প্রধান নির্বাহী কর্মকর্তা, কুমিল্লা সিটি কর্পোরেশন।

(২) কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং উপ-ধারা (১) এর দফা (খ)-তে বর্ণিত ৪ (চার) জন সদস্য কর্তৃপক্ষের সার্বক্ষণিক কর্মচারী হইবেন।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs