প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৬

( ২০২৬ সনের ৩৩ নং অধ্যাদেশ )

দ্বিতীয় অধ্যায়

কর্তৃপক্ষ প্রতিষ্ঠা, ইত্যাদি

চেয়ারম্যানের দায়িত্ব ও কার্যাবলি

৯।   (১) চেয়ারম্যান কর্তৃপক্ষের সার্বক্ষণিক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হইবেন, এবং তিনি—

(ক) এই অধ্যাদেশ, বিধি ও প্রবিধানের বিধান অনুসারে কর্তৃপক্ষের সভার সিদ্ধান্ত বাস্তবায়ন এবং প্রশাসন পরিচালনার জন্য দায়ী থাকিবেন;

(খ) এই অধ্যাদেশের উদ্দেশ্য পূরণকল্পে, কর্তৃপক্ষের ক্ষমতা প্রয়োগ ও কার্যাবলি সম্পাদন করিবেন।

(২) কর্তৃপক্ষের চেয়ারম্যান, লিখিত আদেশ দ্বারা, তাহার ক্ষমতা, কোনো সদস্য বা কর্মচারীকে প্রদান করিতে পারিবেন:

তবে শর্ত থাকে যে, আর্থিক ক্ষমতা অর্পণের ক্ষেত্রে পাবলিক প্রকিউরমেন্ট ও সরকারের আর্থিক ক্ষমতা অর্পণ (Delegation of Financial Powers) সংক্রান্ত বিধি-বিধান অনুসরণ করিতে হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs