বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন অধ্যাদেশ, ২০২৬

( ২০২৬ সনের ৩৬ নং অধ্যাদেশ )

বন, বনজসম্পদ ও জীববৈচিত্র্যের সংরক্ষণ ও উন্নয়ন নিশ্চিতকরণের পাশাপাশি টেকসই উপায়ে কাঠ, বাঁশ, বেত ও অন্যান্য বনজসম্পদ আহরণ, প্রক্রিয়াকরণ এবং উৎপাদিত পণ্য বিপণন ও রপ্তানিসহ বনশিল্পের উন্নয়ন ও এতৎসংশ্লিষ্ট কার্যাদি সম্পাদনকল্পে Forest Industries Development Corporation Ordinance, 1959 (Ordinance No. LXVII of 1959) রহিতপূর্বক সংশোধনসহ পুনঃপ্রণয়নকল্পে প্রণীত

অধ্যাদেশ

যেহেতু বন, বনজসম্পদ ও জীববৈচিত্র্যের সংরক্ষণ ও উন্নয়ন নিশ্চিতকরণের পাশাপাশি টেকসই উপায়ে কাঠ, বাঁশ, বেত ও অন্যান্য বনজসম্পদ আহরণ, প্রক্রিয়াকরণ এবং উৎপাদিত পণ্য বিপণন ও রপ্তানিসহ বনশিল্পের উন্নয়ন ও এতদসংশ্লিষ্ট কার্যাদি সম্পাদনকল্পে Forest Industries Development Corporation Ordinance, 1959 (Ordinance No. LXVII of 1959) রহিতপূর্বক সংশোধনসহ পুনঃপ্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং

যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে;

সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:-

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। অধ্যাদেশের প্রাধান্য

৪। কর্পোরেশন প্রতিষ্ঠা

৫। কর্পোরেশনের কার্যালয়

৬। কর্পোরেশনের কার্যাবলি ও ক্ষমতা

৭। কর্পোরেশনের চেয়ারম্যান।

৮। পরিচালনা পর্ষদ গঠন

৯। পরিচালনা পর্ষদের কার্যাবলি

১০। পরিচালনা পর্ষদের সভা, ইত্যাদি

১১। কমিটি

১২। কর্মচারী নিয়োগ ইত্যাদি

১৩। উপদেষ্টা, পরামর্শক ও বিশেষজ্ঞ নিয়োগ

১৪। অস্থায়ী ভিত্তিতে শ্রমিক নিয়োগ

১৫। জনসেবক

১৬। শেয়ার মূলধন

১৭। কর্পোরেশনের তহবিল

১৮। বিনিয়োগ

১৯। বাজেট

২০। ঋণ গ্রহণের ক্ষমতা

২১। ব্যাংক হিসাব খোলা ও পরিচালনা

২২। হিসাবরক্ষণ ও নিরীক্ষা

২৩। বার্ষিক প্রতিবেদন

২৪। কর্পোরেশনের আওতাধীন রাবার বাগানের অভ্যন্তরীণ পথ ব্যবস্থাপনা

২৫। চুক্তি সম্পাদনের ক্ষমতা

২৬। কোম্পানি গঠন এবং সংঘস্মারক ও সংঘবিধির সংশোধন

২৭। কর্পোরেশনের পাওনা আদায়

২৮। কর্পোরেশনের অবসায়ন

২৯। ক্ষমতা অর্পণ

৩০। তফসিল সংশোধন

৩১। বিধি প্রণয়নের ক্ষমতা

৩২। প্রবিধান প্রণয়নের ক্ষমতা

৩৩। রহিতকরণ ও হেফাজত

৩৪। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ