প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে—
(ক) “পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশন” অর্থ এইরূপ কোনো কর্পোরেশন বা প্রতিষ্ঠান যাহা সরকারের মালিকানাধীনে বা নিয়ন্ত্রণাধীনে পণ্য বা সেবা উৎপাদন করে, তবে, ব্যাংকিং, বিমা বা আর্থিক খাতে কাজ করে না;
(খ) “স্ব-শাসিত সংস্থা” অর্থ আপাতত বলবৎ কোনো আইনের বিধান দ্বারা অথবা উহার অধীন প্রতিষ্ঠিত বা গঠিত এবং স্ব-শাসনে পরিচালিত, সরকারী কর্ম কমিশন ব্যতীত, কোনো কমিশন অথবা কোনো কর্তৃপক্ষ, কর্পোরেশন, ইন্সটিটিউশন বা সংবিধিবদ্ধ সংস্থা, যাহার স্বতন্ত্র আইনগত সত্তা রহিয়াছে;
(গ) “সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ” অর্থ এইরূপ কোনো কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠান যাহা সংসদ কর্তৃক প্রণীত কোনো আইন দ্বারা প্রতিষ্ঠিত এবং উক্ত আইনের অধীন ক্ষমতা ও দায়িত্ব পালন করে; এবং
(ঘ) “স্বায়ত্তশাসিত সংস্থা” অর্থ আইন দ্বারা গঠিত বা প্রতিষ্ঠিত কোনো সংস্থা যাহা উক্ত আইনের অধীন পরিচালিত হয়।