প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

সরকারি হিসাব নিরীক্ষা আইন, ২০২৬

( ২০২৬ সনের ২৪ নং আইন )

মহা হিসাব-নিরীক্ষকের ক্ষমতা

৪। (১) মহা হিসাব-নিরীক্ষক হিসাব নিরীক্ষার ধরণ, সময়, মাত্রা, প্রকৃতি এবং আওতা নির্ধারণসহ হিসাব নিরীক্ষা বিষয়ক সকল ক্ষেত্রে নির্দেশনা প্রদান করিতে পারিবেন।

(২) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, এই আইন বা এতদ্‌সংশ্লিষ্ট অন্য কোনো আইনের উদ্দেশ্য পূরণকল্পে, মহা হিসাব-নিরীক্ষক যেকোনো ধরনের হিসাব নিরীক্ষা করিতে পারিবেন।

(৩) হিসাব নিরীক্ষা সংক্রান্ত কার্যক্রমের নিরপেক্ষতা নিশ্চিতকরণ ও স্বার্থের সংঘাত এড়াইবার লক্ষ্যে মহা হিসাব-নিরীক্ষক যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করিবেন।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs