প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
৯। উক্ত আইনের ধারা ২১ এর-
(ক) উপান্তটীকায় উল্লিখিত “নিয়ন্ত্রণ” শব্দটির পরিবর্তে “রেগুলেটরি” শব্দ প্রতিস্থাপিত হইবে;
(খ) উপ-ধারা (১) এ উল্লিখিত “নিয়ন্ত্রণ” শব্দের পরিবর্তে “রেগুলেটরি” শব্দ প্রতিস্থাপিত হইবে;
(গ) উপ-ধারা (৩) এর পর নিম্নরূপ উপ-ধারা (৩ক) সন্নিবেশিত হইবে, যথা:-
“(৩ক) কমিশন এই আইনের ধারা ২৪ এর অধীন ফি ও চার্জ ব্যতীত অপরাপর ফি, চার্জ ও অন্যান্য রাজস্ব বাবদ প্রাপ্ত সকল অর্থ/রাজস্ব অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা/পরিপত্র অনুযায়ি প্রজাতন্ত্রের সংযুক্ত তহবিলে বা ক্ষেত্রমত প্রজাতন্ত্রের সরকারি হিসাবে জমা প্রদান করিবে, এবং উক্ত অর্থ কমিশনের নিজস্ব তহবিলে সংরক্ষিত থাকিবে না।”।