প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) আইন, ২০২৬

( ২০২৬ সনের ৫১ নং আইন )

২০০১ সনের ১৮ নং আইনের ধারা ২৯ এর সংশোধন

১৫। উক্ত আইনের ধারা ২৯ এর-

(ক) দফা (ক) এ উল্লিখিত “সুশৃংখল উন্নয়ন এবং উহাতে উৎসাহ দান” শব্দগুলির পরিবর্তে “প্রবর্তন করা” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;

(খ) দফা (ঘ) এ উল্লিখিত “নিয়ন্ত্রণ” শব্দের পরিবর্তে “রেগুলেশন” শব্দ প্রতিস্থাপিত হইবে;

(গ) দফা (ঙ) এর প্রান্তস্থিত দাড়ি চিহ্নের পরিবর্তে সেমিকোলন চিহ্ন প্রতিস্থাপিত হইবে এবং অতঃপর নিম্নরূপ দফা (চ) সন্নিবেশিত হইবে, যথা:-

“(চ) যে কোনো স্বীকৃত ডিজিটাল ডিভাইড (ডিজিটাল বৈষম্য) দূরীকরণে ভূমিকা পালন।”।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs