মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন, ২০২৬

( ২০২৬ সনের ৫৩ নং আইন )

মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন সংক্রান্ত বিদ্যমান আইন রহিতপূর্বক সংশোধনসহ পুনঃপ্রণয়নকল্পে প্রণীত আইন

যেহেতু মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন সংক্রান্ত বিদ্যমান আইন রহিতপূর্বক সংশোধনসহ পুনঃপ্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন প্রণয়ন করা হইল:—

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজনের অনুমতি

৪। জীবিত ব্যক্তি কর্তৃক অঙ্গ-প্রত্যঙ্গ দান

৫। অঙ্গ-প্রত্যঙ্গ বিযুক্তকরণ

৬। ব্রেইন ডেথ ঘোষণা

৭। অঙ্গ-প্রত্যঙ্গ দাতা (Donor) ও গ্রহীতার (Recipient) যোগ্যতা

৮। নিঃস্বার্থবাদী দাতার যোগ্যতা ও অযোগ্যতা

৯। মেডিকেল বোর্ড গঠন ও উহার কার্যাবলি

১০। ক্যাডাভেরিক জাতীয় কমিটি গঠন ও উহার কার্যাবলি

১১। ক্যাডাভেরিক অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন পদ্ধতি

১২। ক্যাডাভেরিক অঙ্গ-প্রত্যঙ্গ দানে উৎসাহ প্রদান

১৩। অসামঞ্জস্য জোড়া অঙ্গ-প্রত্যঙ্গ বিনিময় বা প্রতিস্থাপন (SWAP Transplant) এর পদ্ধতি

১৪। নিকট আত্মীয় ও আইনানুগ উত্তরাধিকারী নির্ধারণের জন্য বোর্ড গঠন ও উহার কার্যাবলি

১৫। রিভিউ বোর্ড গঠন ও উহার কার্যাবলি

১৬। নিঃস্বার্থবাদী দাতা নির্ধারণ ও অনুমতি প্রদান কমিটি ও উহার কার্যাবলি

১৭। জাতীয় রেজিস্টার (National Register) সংরক্ষণ

১৮। অঙ্গ-প্রত্যঙ্গ ক্রয়বিক্রয় ইত্যাদি নিষিদ্ধ

১৯। অপরাধ ও দণ্ড

২০। হাসপাতাল কর্তৃক অপরাধ সংঘটন

২১। অপরাধের তদন্ত, বিচার ইত্যাদি

২২। বিধি প্রণয়নের ক্ষমতা

২৩। রহিতকরণ ও হেফাজত

২৪। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ