বন ও বৃক্ষ সংরক্ষণ আইন, ২০২৬

( ২০২৬ সনের ৫৬ নং আইন )

বনভূমির ভিন্ন উদ্দেশ্যে ব্যবহার নিয়ন্ত্রণ, বনভূমির দখল প্রতিরোধ, বন ও বনভূমি যথাযথভাবে সংরক্ষণ, বনভূমির পরিমাণ হ্রাস রোধকল্পে এবং বৃক্ষ সংরক্ষণে বিধানকল্পে প্রণীত আইন

যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের দ্বিতীয় ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতি অংশের ১৮ক অনুচ্ছেদে বন ও বন্যপ্রাণীর সংরক্ষণ ও নিরাপত্তার বিষয়টি অন্তর্ভুক্ত রহিয়াছে; এবং

যেহেতু পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দেশের বনাঞ্চল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করিয়া থাকে; এবং

যেহেতু বৃক্ষের অনিয়ন্ত্রিত কর্তন ও অপসারণ সংশ্লিষ্ট এলাকার সামগ্রিক পরিবেশ, জীববৈচিত্র্য এবং প্রতিষ্ঠিত বাস্তুসংস্থানের ভারসাম্য বিনষ্ট করিতে সক্ষম; এবং

যেহেতু রক্ষিত এলাকা ও গণপরিসরে বৃক্ষ সংরক্ষণ করা এবং প্রাচীন ও ঐতিহ্যবাহী বৃক্ষ, স্মারক বৃক্ষ, পবিত্র বৃক্ষসহ অন্যান্য বৃক্ষ কর্তন ও অপসারণ নিয়ন্ত্রণ করা প্রয়োজন; এবং

যেহেতু বিপদাপন্ন বৃক্ষের ক্ষেত্রে সংরক্ষণমূলক ব্যবস্থা গ্রহণ জরুরি; এবং

যেহেতু বন ও বৃক্ষ সংরক্ষণে বিদ্যমান আইন ও বিধিমালার অতিরিক্ত বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন প্রণয়ন করা হইল:—

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। অন্যান্য আইনের অতিরিক্ততা

৪। বন ও বৃক্ষ সংরক্ষণে সাধারণ করণীয়

৫। বন অধিদপ্তরের দায়িত্ব ও কর্তব্য

৬। বনভূমির জরিপ ও রেকর্ড

৭। বনভূমি সুরক্ষা ও ব্যবস্থাপনা

৮। বনভূমি শর্তসাপেক্ষে বিনিময়

৯। বৃক্ষ সংরক্ষণ ও কর্তনের বিধিবিধান

১০। দণ্ড

১১। কোম্পানি, ইত্যাদি কর্তৃক অপরাধ সংঘটন

১২। আইন প্রয়োগকারী সংস্থা ও অন্যান্য কর্তৃপক্ষের সহায়তা গ্রহণ

১৩। অপরাধের আমলযোগ্যতা ও জামিনযোগ্যতা

১৪। Code of Criminal Procedure, 1898 এর প্রয়োগ

১৫। অস্পষ্টতা দূরীকরণ

১৬। বিধি প্রণয়নের ক্ষমতা

১৭। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ

১৮। রহিতকরণ ও হেফাজত

তফসিল

ফরম