কোনো ব্যক্তির ব্যক্তিগত উপাত্ত তাহার মালিকানাধীন গণ্য করিয়া উহা সুরক্ষিত রাখিবার ব্যবস্থা গ্রহণ এবং ইহার সহিত সম্পর্কিত ও আনুষঙ্গিক বিষয়ে বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন
যেহেতু কোনো ব্যক্তির ব্যক্তিগত উপাত্ত তাহার মালিকানাধীন গণ্য করিয়া তাহার সম্মতিতে আইনসম্মতভাবে প্রক্রিয়াকরণ সম্পর্কিত বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং
যেহেতু ব্যক্তিগত উপাত্ত প্রক্রিয়াকরণের ক্ষেত্রে ব্যক্তির মৌলিক অধিকার, বিশেষত উপাত্তের গোপনীয়তা, বিশ্বস্ততা, সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণসহ ন্যায্যতা, আন্তঃপরিবাহিতা, ডিজিটাল অর্থনীতির উন্নয়নে উদ্ভাবনকে উৎসাহিত ও সুরক্ষিত করা প্রয়োজন; এবং
যেহেতু উপরিউক্ত প্রক্রিয়াকরণ আইনসম্মতভাবে পরিচালনা ও নিরীক্ষার ব্যবস্থা গ্রহণের মাধ্যমে উপাত্ত-জিম্মাদার ও প্রক্রিয়াকারীর উপর অর্পিত দায়িত্ব পালন ও প্রতিকার নিশ্চিত করা প্রয়োজন;
সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন প্রণয়ন করা হইল:—
সূচি
ধারাসমূহ
১। সংক্ষিপ্ত শিরোনাম, প্রয়োগ ও প্রবর্তন
৫। ব্যক্তিগত উপাত্ত প্রক্রিয়াকরণের বৈধ ভিত্তি
৬। ব্যক্তিগত উপাত্ত অধিকতর প্রক্রিয়াকরণের শর্ত
৭। সংবেদনশীল ব্যক্তিগত উপাত্ত প্রক্রিয়াকরণের শর্ত
৮। প্রক্রিয়াকারী কর্তৃক উপাত্ত প্রক্রিয়াকরণের পদ্ধতি
৯। শিশু বা সম্মতি প্রদানে সক্ষম নহে এমন ব্যক্তিসম্পর্কিত ব্যক্তিগত উপাত্ত প্রক্রিয়াকরণ
১০। উপাত্তধারী কর্তৃক ব্যক্তিগত উপাত্তে অধিকার প্রয়োগের সাধারণ শর্তাবলি
১১। প্রবেশাধিকার ও বহনযোগ্যতার (portability) অধিকার
১২। উপাত্ত পরিমার্জন, হালনাগাদকরণ ও সম্পূর্ণকরণের অধিকার
১৩। সম্মতি প্রত্যাহার, প্রক্রিয়াকরণে আপত্তি এবং ফলাফল
১৪। সংশোধন, সম্পূর্ণকরণ এবং অপসারণ করিবার পদ্ধতিগত সঞ্চালন (system-wide propagation)
১৬। ব্যক্তিগত উপাত্তের গোপনীয়তা
১৭। ব্যক্তিগত উপাত্তের সুরক্ষা ও নিরাপত্তা বিধানের মানদণ্ড
১৮। ব্যক্তিগত উপাত্ত ধারণের (retention) শর্তাদি
২০। ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা চ্যুতি (Breach)
২৩। প্রধান উপাত্ত কর্মকর্তা (Chief Data Officer)
২৭। সাধারণ পরিচালন পদ্ধতি (Standard operating Procedure) প্রণয়ন
২৮। কর্তৃপক্ষের নির্দেশ প্রদানের ক্ষমতা
২৯। ব্যক্তিগত উপাত্তের শ্রেণিবিন্যাস
৩০। দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক এবং আন্তঃসীমান্ত সহযোগিতা
৩২। উপাত্তধারীর অধিকার লঙ্ঘিত হইলে প্রশাসনিক জরিমানা
৩৩। উপাত্তের যথাযথ সুরক্ষা ও নিরাপত্তা প্রদানে ব্যর্থতার প্রতিকার
৩৪। প্রশাসনিক জরিমানা নির্ধারণে কতিপয় বিবেচ্য বিষয়
৩৬। কোম্পানি কর্তৃক আইনের বিধান লঙ্ঘনের প্রতিকার
৩৭। কর্তৃপক্ষের আরোপিত প্রশাসনিক জরিমানার বিরুদ্ধে আপিল
৩৮। কতিপয় ক্ষেত্রে সরকারের নির্দেশ প্রদানের ক্ষমতা
৪০। এই আইন কার্যকর হইবার পূর্বে প্রক্রিয়াকৃত ব্যক্তিগত উপাত্ত সম্পর্কে অনুসরণীয় বিধান
৪৩। জরুরি প্রয়োজনে কর্তৃপক্ষ বা সরকারের আদেশ জারির ক্ষমতা
৪৫। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ
| ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন, ২০২৬ |