প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬

( ২০২৬ সনের ৬৯ নং আইন )

পঞ্চম অধ্যায়

বিধি-নিষেধ, অপরাধ, দণ্ড, বিচার, ইত্যাদি

সীমানা প্রাচীর, ইত্যাদি অপসারণের উপর উপর বিধি-নিষেধ।

৩৭। (১) কোনো ব্যক্তি আইনগত কর্তৃত্ব ব্যতীত কর্তৃপক্ষের আওতাধীন এলাকায় কর্তৃপক্ষ কর্তৃক স্থাপিত কোনো সীমানা প্রাচীর, দেয়াল, সীমানা খুঁটি, নিরাপত্তা বেষ্টনী, গ্রোথিত কোনো বার, চেইন বা পোস্ট অথবা কোনো বাতি অপসারণ করিতে পারিবে না।

(২) কোনো ব্যক্তি উপ-ধারা (১) এর বিধান লঙ্ঘন করিলে উক্ত লঙ্ঘন হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক ৫ (পাঁচ) লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs