বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কতিপয় আইন (সংশোধন) আইন, ২০২৬

( ২০২৬ সনের ৭৯ নং আইন )

বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কতিপয় আইন সংশোধনকল্পে প্রণীত আইন

যেহেতু একাধিক পাবলিক বিশ্ববিদ্যালয়ের নামকরণের জন্য একই ধরনের নাম ব্যবহারের কারণে বিভ্রান্তি সৃষ্টির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও অবস্থান নির্ধারণের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত নিম্নরূপ কতিপয় আইন সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:—

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১৬ নং আইন) এর সংশোধন

৩। বংগবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ (২০০১ সনের ৩৬ নং আইন) এর সংশোধন

৪। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ আইন, ২০১৩ (২০১৩ সনের ৪৭ নং আইন) এর সংশোধন

৫। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ আইন, ২০১৬ (২০১৬ সনের ৩১ নং আইন) এর সংশোধন

৬। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৭ (২০১৭ সনের ২৪ নং আইন) এর সংশোধন

৭। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮ (২০১৮ সনের ০৯ নং আইন) এর সংশোধন

৮। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় আইন, ২০১৯ (২০১৯ সনের ০৫ নং আইন) এর সংশোধন

৯। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ আইন, ২০২০ (২০২০ সনের ১৭ নং আইন) এর সংশোধন

১০। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর আইন, ২০২২ (২০২২ সনের ০২ নং আইন) এর সংশোধন

১১। মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর আইন, ২০২৩ (২০২৩ সনের ০৮ নং আইন) এর সংশোধন

১২। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ আইন, ২০২৩ (২০২৩ সনের ০৯ নং আইন) এর সংশোধন

১৩। বঙ্গবন্ধু শেখ মুজিব শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩ (২০২৩ সনের ৫১ নং আইন) এর সংশোধন

১৪। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জ আইন, ২০২৩ (২০২৩ সনের ৬০ নং আইন) এর সংশোধন

১৫। অসুবিধা দুরীকরণ

১৬। রহিতকরণ ও হেফাজত