জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা আইন, ২০২৬

( ২০২৬ সনের ৮০ নং আইন )

জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা এবং ইহার সহিত সম্পর্কিত ও আনুষঙ্গিক বিষয়ে বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন

যেহেতু বৈশ্বিক ক্রমবিকাশমান প্রযুক্তিগত উৎকর্ষতার সহিত সামঞ্জস্য বিধান করিয়া ও নাগরিক সেবার সহজ প্রাপ্তি নিশ্চিত করিতে জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা ও আন্তঃপরিচালনের নীতিগত ও প্রযুক্তিগত কাঠামো প্রয়োজন; এবং

যেহেতু ব্যক্তিগত উপাত্তের সম্মতিভিত্তিক ও বৈধ সংগ্রহ, প্রক্রিয়াকরণ, মজুত, সংরক্ষণ, স্থানান্তর, শনাক্তকরণ ও হালনাগাদকরণের সার্বিক ব্যবস্থাপনা, উপাত্তের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা এবং উদ্দেশ্যের নিরিখে উক্ত উপাত্তের আইনসম্মত ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন এবং দায়িত্ব পালনে আইনি বিধানের লঙ্ঘন বা বিচ্যুতির ক্ষেত্রে যথোপযুক্ত প্রতিকার নিশ্চিতকরণার্থে সুনির্দিষ্ট আইনি বিধান থাকা বাঞ্ছনীয়; এবং

যেহেতু সরকারি-বেসরকারি, দেশি-বিদেশি প্রতিষ্ঠান ও সংস্থার মাঝে আইনানুগভাবে ব্যক্তিগত উপাত্ত বা অন্য কোনো উপাত্তের আন্তঃপরিচালন নিশ্চিত এবং উপাত্ত ব্যবহারের ক্ষেত্রে স্বচ্ছতা প্রতিষ্ঠা করা অত্যাবশ্যক; এবং

যেহেতু এই সংক্রান্ত একটি সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা এবং উপরিউক্ত উদ্দেশ্যসমূহ সাধনে সংশ্লিষ্ট সকলের ঐক্যবদ্ধ সমন্বয় নিশ্চিত করা বিধেয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন প্রণয়ণ করা হইল:—

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম, প্রবর্তন ও প্রয়োগ

২। সংজ্ঞা

৩। আইনের প্রাধান্য

৪। আইনের অতিরাষ্ট্রিক প্রয়োগ

৫। জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা নীতি নির্ধারণী বোর্ড

৬। নীতি নির্ধারণী বোর্ডের সভা

৭। জরুরি পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পরামর্শ ও নির্দেশনা প্রদানের ক্ষমতা

৮। জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রতিষ্ঠা, ইত্যাদি

৯। কর্তৃপক্ষ গঠন

১০। কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ও সদস্যগণের যোগ্যতা ও অযোগ্যতা

১১। নির্বাহী চেয়ারম্যান ও সদস্যগণের নিয়োগের অবসান

১২। নির্বাহী চেয়ারম্যান ও সদস্যগণের নিয়োগ ও মেয়াদ

১৩। নির্বাহী চেয়ারম্যান বা সদস্য পদ পূরণ

১৪। সদস্যপদে শূন্যতার কারণে কার্য বা কার্যধারা অবৈধ না হওয়া

১৫। নির্বাহী চেয়ারম্যান ও সদস্যগণের বেতন, ভাতা, পদমর্যাদা, ইত্যাদি

১৬। নির্বাহী চেয়ারম্যানের ক্ষমতা

১৭। নির্বাহী চেয়ারম্যানের ও সদস্যদের কার্যাবলি

১৮। কর্তৃপক্ষের কার্যালয়

১৯। কর্তৃপক্ষের সভা

২০। কর্তৃপক্ষের সচিব

২১। কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ, ইত্যাদি

২২। প্রেষণে কর্তৃপক্ষের জনবল নিয়োগ

২৩। কর্তৃপক্ষের কার্যাবলি

২৪। বাস্তবায়ন সম্পর্কিত জটিলতা নিরসনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা

২৫। আইনের বিধান বাস্তবায়নে জটিলতা নিরসন

২৬। কর্তৃপক্ষ কর্তৃক ক্ষমতা অর্পণ

২৭। কর্তৃপক্ষের নির্দেশ প্রদানের ক্ষমতা

২৮। কমিটি গঠন

২৯। উপাত্ত-ভান্ডারের স্তরসমূহ

৩০। ব্যক্তিগত ও অন্য যেকোনো উপাত্তের জাতীয় ব্যবস্থাপনা

৩১। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ/সংবেদনশীল উপাত্ত বিনিময়ের বিশেষ বিধান

৩২। উপযোগিতার নিরিখে আন্তঃপরিচালন ও উপাত্ত-ভান্ডারের উন্নয়ন

৩৩। মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থা ও অন্যান্যদের দায়িত্ব

৩৪। সরকারি বা সংবিধিবদ্ধ সংস্থা বা প্রতিষ্ঠান কর্তৃক বিধান লঙ্ঘনের প্রতিকার

৩৫। সমন্বয় কার্যক্রম

৩৬। কর্তৃপক্ষের তহবিল

৩৭। বার্ষিক বাজেট বিবরণী

৩৮। হিসাব ও নিরীক্ষা

৩৯। ঋণ গ্রহণের ক্ষমতা

৪০। প্রতিবেদন, ইত্যাদি

৪১। ব্যক্তিগত উপাত্ত সুরক্ষার বিধান লঙ্ঘনে প্রশাসনিক জরিমানা

৪২। এই আইনের বিধান লঙ্ঘনের জন্য অভিযোগ দায়ের ও প্রশাসনিক জরিমানা

৪৩। প্রশাসনিক জরিমানা আদায়

৪৪। ক্ষতিপূরণ নির্ধারণ ও আদায়

৪৫। কর্তৃপক্ষের আরোপিত প্রশাসনিক জরিমানার বিরুদ্ধে আপিল

৪৬। জনসেবক

৪৭। বিধি প্রণয়নের ক্ষমতা

৪৮। প্রবিধান প্রণয়নের ক্ষমতা

৪৯। রহিতকরণ ও হেফাজত

৫০। ইংরেজিতে অনূদিত পাঠ

তফসিল

তফসিল