প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

গ্রামীণ ব্যাংক (সংশোধন) আইন, ২০২৬

( ২০২৬ সনের ৮২ নং আইন )

২০১৩ সনের ৫৬নং আইনের ধারা ২৩-এর সংশোধন

১৩। উক্ত আইনের ধারা ২৩-এর উপ-ধারা (১)-এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (১) প্রতিস্থাপিত হইবে, যথা :-

“(১) এই আইনে যাহা কিছুই থাকুক না কেন, ‘ফাইনান্সিয়াল রিপোর্টিং আইন, ২০১৫’ (২০১৫ সনের ১৬নং আইন)-এর ধারা ৪০ এর বিধান অনুযায়ী প্রণীত ফাইনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস এবং অডিটিং স্ট্যান্ডার্ডস অনুসরণে গ্রামীণ ব্যাংক উক্ত আইনের অধীন প্রতিষ্ঠিত ফাইনান্সিয়াল কাউন্সিলের তালিকাভুক্ত নিরীক্ষক দ্বারা ব্যাংকের হিসাব নিরীক্ষ করিবে।

ব্যাখ্যা।-এই আইনের অধীন স্থাপিত গ্রামীণ ফাইনান্সিয়াল রিপোর্টিং আইন, ২০১৫ এর ধারা ২ এর দফা (৮) এ সংজ্ঞায়িত “জনস্বার্থ সংস্থা” হিসাবে বিবেচিত হইবে।”।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs