প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬

( ২০২৬ সনের ৮৪ নং আইন )

প্রথম অধ্যায়

প্রারম্ভিক

সংজ্ঞা

২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে—

(১) “কর্তৃপক্ষ” অর্থ ধারা ৫ এর অধীন প্রতিষ্ঠিত মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ;

(২) “কর্তৃপক্ষের অধিক্ষেত্র” অর্থ তফসিলে উল্লিখিত অধিক্ষেত্র;

(৩) “গভর্নিং বোর্ড” অর্থ ধারা ৭ এর অধীন গঠিত গভর্নিং বোর্ড;

(৪) “চেয়ারপার্সন” অর্থ গভর্নিং বোর্ডের চেয়ারপার্সন;

(৫) “ডেভেলপার” অর্থ মহাপরিকল্পনা অনুযায়ী সমন্বিত অবকাঠামো উন্নয়নে কর্তৃপক্ষ কর্তৃক নিযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান;

(৬) “তফসিল” অর্থ এই আইনের তফসিল;

(৭) “নির্বাহী চেয়ারম্যান” অর্থ কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান;

(৮) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান;

(৯) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি;

(১০) “ব্যক্তি” অর্থে বাংলাদেশের কোনো নাগরিক, বিদেশি কোনো নাগরিক, সংঘ, সমিতি, অংশীদারি কারবার ও কোম্পানিও ইহার অন্তর্ভুক্ত হইবে;

(১১) “মহাপরিকল্পনা” অর্থ ধারা ১১ এর অধীন প্রণীত মহাপরিকল্পনা; এবং

(১২) “স্থানীয় কর্তৃপক্ষ” অর্থে কোনো আইনের দ্বারা বা অধীন গঠিত কোনো সংবিধিবদ্ধ সংস্থা এবং, ক্ষেত্রমত, স্থানীয় প্রশাসনও ইহার অন্তর্ভুক্ত হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs