প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
৩য় অধ্যায়
কর্তৃপক্ষের কার্যাবলি
১০। (১) কর্তৃপক্ষ, সরকারের পূর্বানুমতি গ্রহণ সাপেক্ষে, তফসিলে বর্ণিত অধিক্ষেত্রের এলাকার মৌজা, খতিয়ান, দাগ ও মালিকানার ধরন, জমির শ্রেণি ও পরিমাণ চিহ্নিত করিয়া বিস্তারিত বিবরণ সরকারি গেজেটে প্রকাশ করিবে।
(২) প্রয়োজনে সরকার গেজেট প্রজ্ঞাপন দ্বারা এই এলাকা সংশোধন করিতে পারিবে।
(৩) কর্তৃপক্ষ অধিক্ষেত্রের অধীন নির্মাণাধীন অবকাঠামো এবং নির্মিত এলাকাকে সংরক্ষিত এলাকা হিসাবে ঘোষণা করিতে পারিবে। সংরক্ষিত এলাকার দখল, নিয়ন্ত্রণ এবং প্রবেশাধিকারসহ উহার ব্যবহার নিয়ন্ত্রণ করিতে পারিবে।
(৪) কর্তৃপক্ষের অধিক্ষেত্রের অধীন ব্যক্তি মালিকানাধীন সম্পত্তিতে উক্তরূপ নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে উপযুক্ত সময় প্রদান করিয়া নোটিশ জারি করিতে হইবে।
(৫) উপ-ধারা (৩) অনুযায়ী নিয়ন্ত্রণ আরোপের ক্ষেত্রে কর্তৃপক্ষ স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন, ২০১৭ (২০১৭ সনের ২১ নং আইন) এবং প্রচলিত বিধিবিধান অনুযায়ী উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে।