প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬

( ২০২৬ সনের ৮৪ নং আইন )

৩য় অধ্যায়

কর্তৃপক্ষের কার্যাবলি

‘প্রাকৃতিক পরিবেশ’, মৎস্য সম্পদ ও স্থানীয় জনগণের স্বার্থ সংরক্ষণ

১২। (১) মহাপরিকল্পনাতে নদী, জলাশয় ও বনসহ প্রাকৃতিক পরিবেশ ও স্থানীয় জনগণের স্বার্থ সংরক্ষণ করিতে হইবে এবং মহাপরিকল্পনা প্রণয়নকালে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করিতে হইবে।

(২) মহাপরিকল্পনার প্রস্তাবনায় স্থানীয় জনগোষ্ঠীর প্রথাগত জীবিকার সুরক্ষা প্রদান করিতে হইবে।

(৩) মহাপরিকল্পনায় মৎস্য আহরণ, প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণের ব্যবস্থা নিশ্চিত করিতে হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs