প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬

( ২০২৬ সনের ৮৪ নং আইন )

৩য় অধ্যায়

কর্তৃপক্ষের কার্যাবলি

ভূমি ব্যবহার পরিকল্পনা প্রণয়ন

১৩। (১) কর্তৃপক্ষ ইহার অধিক্ষেত্রাধীন এলাকাকে, সমুদ্র বন্দর, শিল্প-বাণিজ্যিক ও আধুনিক নগর হিসাবে গড়িয়া তুলিবার জন্য ভূমির যৌক্তিক ব্যবহার নিশ্চিত করিতে উক্ত এলাকাকে সমুদ্র বন্দর ও লজিস্টিক হাব; শিল্প ও ম্যানুফ্যাকচারিং হাব; বিদ্যুৎ ও জ্বালানি হাব এবং আধুনিক টাউনশিপ ও আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণ এলাকা হিসাবে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করিয়া ভূমি ব্যবহার পরিকল্পনা প্রণয়ন করিবে।

(২) উপ-ধারা (১) এ উল্লিখিত শিল্প ও ম্যানুফকচারিং এর জন্য চিহ্নিত হাবকে নিম্নবর্ণিত এলাকা হিসাবে চিহ্নিত করিতে পারিবে, যথা:—

(ক) রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা যাহা-রপ্তানিমুখী শিল্পের জন্য নির্ধারিত;

(খ) স্থানীয় প্রক্রিয়াকরণ এলাকা- দেশীয় বাজার চাহিদা মিটাইবার লক্ষ্যে প্রতিষ্ঠিত শিল্পের জন্য নির্ধারিত;

(গ) বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিশেষ সুবিধা সংবলিত এলাকা।

(৩) উপ-ধারা (১) এ উল্লিখিত আধুনিক টাউনশিপ ও আনুষঙ্গিক সুবিধা সংবলিত এলাকাকে নিম্নরূপভাবে চিহ্নিত করিতে পারিবে, যথা:—

(ক) বিদেশি বিনিয়োগকারি ও বিদেশি নাগরিকদের জন্য বিশেষ সুবিধা সংবলিত সংরক্ষিত এলাকা;

(খ) আধুনিক টাউনশিপ, স্বাস্থ্য শিক্ষা ও বিনোদন এলাকা;

(গ) বাণিজ্যিক এলাকা, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, সভা, কনফারেন্স, এক্সজিবিশন (Exhibition) সেন্টার, অফিস ও অন্যান্য প্রতিষ্ঠান ইত্যাদি;

(ঘ) উদ্যান, খেলার মাঠ, ইকো পার্ক ও পর্যটন ইত্যাদি;


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs