প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
২৭। (১) নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ১১ নং অধ্যাদেশ) এতদ্দ্বারা রহিত করা হইল।
(২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও, রহিত অধ্যাদেশের অধীন কৃত কোন কার্য বা গৃহীত কোন ব্যবস্থা বা কার্যধারা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে।
(৩) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও, রহিত অধ্যাদেশের অধীন প্রতিষ্ঠিত শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল এই আইন বলবৎ হইবার তারিখ হইতে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল হিসাবে গণ্য হইবে।