প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬

( ২০২৬ সনের ৮৬ নং আইন )

সপ্তম অধ্যায়

জব্দকরণ, প্রবেশ, গ্রেফতার ইত্যাদির ক্ষমতা

প্রবেশ, ইত্যাদির ক্ষমতা

৪০। (১) এই আইন বা বিধির বিধানাবলির যথাযথ প্রতিপালন নিশ্চিত করিতে এবং এই আইনের অধীন সংঘটিত অপরাধের অভিযোগের তদন্ত করিতে প্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেন বা তদকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা যেকোনো সময় যেকোনো স্থানে তল্লাশি, আটক বা নমুনা সংগ্রহ, পরীক্ষা-নিরীক্ষা বা কোনো স্থানে প্রবেশ বা পরিদর্শন করিতে পারিবেন।

(২) এই ধারার অধীন তল্লাশি, আটক বা পরিদর্শনের ক্ষেত্রে, এই আইনের বিধানাবলির সহিত অসংগতিপূর্ণ না হওয়া সাপেক্ষে, Code of Criminal Procedure, 1898 (Act No. V of 1898) প্রযোজ্য হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs