প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
তৃতীয় অধ্যায়
অস্থায়ী প্রশাসন
১৯। (১) বাংলাদেশ ব্যাংক, আশু সংশোধনমূলক ব্যবস্থার অধীন অথবা ধারা ১৪ অনুযায়ী রেজল্যুশনের অধীন তফসিলি ব্যাংকের জন্য একজন প্রশাসক নিয়োগ করিতে পারিবে যিনি বাংলাদেশ ব্যাংকের পক্ষে ও নির্দেশনায় কাজ করিবেন।
(২) আশু সংশোধনমূলক ব্যবস্থার অধীন নিযুক্ত অস্থায়ী প্রশাসনের মেয়াদ হইবে নিয়োগের তারিখ হইতে অনধিক ১২ (বারো) মাস এবং রেজল্যুশনের ক্ষেত্রে, অস্থায়ী প্রশাসনের মেয়াদ, রেজল্যুশন কার্যক্রমের উদ্দেশ্যসমূহ পূরণের জন্য প্রয়োজনীয় সময় সাপেক্ষে, বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত হইবে।
(৩) প্রশাসকের যোগ্যতা, নিয়োগ পদ্ধতি, ক্ষমতা, কার্যাবলি ও অন্যান্য বিষয়াদি প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে।