প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
দ্বিতীয় অধ্যায়
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর সংশোধন
২২। উক্ত আইনের তৃতীয় তফসিলের-
(১) টেবিল-১ (‘খণ্ড-খ’-মূসক আরোপযোগ্য সেবা) এর কলাম (১) এর শিরনামা সংখ্যা S০২৬ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে;
(২) টেবিল-৪ (‘খণ্ড-ক’-মূসক আরোপযোগ্য পণ্য) এর কলাম (১) এর-
(ক) শিরনামা সংখ্যা ৪৮.০১ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহের পূর্বে নিম্নরূপ শিরনামা সংখ্যা এবং এন্ট্রিসমূহ সন্নিবেশিত হইবে, যথা:-
|
“২২.০৮ |
সংশ্লিষ্ট এইচ.এস.কোড |
বাংলাদেশে প্রস্তুত বিলাতি মদ |
৫০০ টাকা (প্রতি লিটার প্রুফ) |
|
২৪.০১ |
সংশ্লিষ্ট এইচ.এস.কোড |
অপ্রক্রিয়াজাত তামাক (রপ্তানি ও প্রতিষ্ঠানের নিজস্ব প্রসেসিং কার্যক্রমের ক্ষেত্র ব্যতীত প্রসেসিং ইউনিট হইতে পণের বিনিময়ে অন্যকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট সরবরাহের ক্ষেত্রে) |
৫০ টাকা (প্রতি কেজি)
” |
(খ) শিরনামা সংখ্যা ৭২.০৪ এবং উহার বিপরীতে কলাম (৪) এ উল্লিখিত “১২০০ টাকা” সংখ্যা ও শব্দের পরিবর্তে “১৫০০ টাকা” সংখ্যা ও শব্দ প্রতিস্থাপিত হইবে; এবং
(গ) শিরনামা সংখ্যা ৭২.১৩ হইতে ৭২.১৬ এবং উহাদের বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহের পরিবর্তে নিম্নরূপ শিরনামা সংখ্যাসমূহ এবং এন্ট্রিসমূহ প্রতিস্থাপিত হইবে, যথা:-
|
৭২.১৩ হইতে ৭২.১৬ |
সকল এইচ,এস,কোড |
এম.এস. প্রোডাক্ট (ক) আমদানি/স্থানীয়ভাবে সংগৃহীত রি-রোলেবল স্ক্র্যাপ হইতে প্রস্তুতকৃত এম.এস. পণ্য |
২১০০ টাকা (প্রতি মে: টন) |
|
(খ) আমদানিকৃত/ স্থানীয়ভাবে সংগৃহীত মেলটেবল স্ক্র্যাপ হইতে প্রস্তুতকৃত সকল প্রকার বিলেট ও ইনগট |
১৯০০ টাকা (প্রতি মে: টন) |
||
|
(গ) বিলেট/ইনগট হইতে প্রস্তুতকৃত এম.এস. পণ্য |
২০০০ টাকা (প্রতি মে: টন) |
||
|
(ঘ) গর্দা/মেলটেবল স্ক্র্যাপ হইতে প্রস্তুতকৃত ইনগট/বিলেট এবং ইনগট/বিলেট হইতে প্রস্তুতকৃত এম.এস. পণ্য |
৩৪০০ টাকা (প্রতি মে: টন) " |
(৩) টেবিল-৪ এর (‘খণ্ড-খ’-মূসক আরোপযোগ্য সেবা) এর পরিবর্তে নিম্নরূপ (‘খণ্ড-খ’-মূসক আরোপযোগ্য সেবা) প্রতিস্থাপিত হইবে, যথা:-
“(‘খন্ড-খ’ - মূসক আরোপযোগ্য সেবা)
|
শিরনামা সংখ্যা |
সেবার কোড |
সেবার নাম |
মূল্য সংযোজন করের পরিমাণ |
|
(১) |
(২) |
(৩) |
(৪) |
|
S০২৬ |
S০২৬.০০ |
স্বর্ণকার ও রৌপ্যকার এবং স্বর্ণের ও রৌপ্যের দোকানদার এবং স্বর্ণ পাকাকারী: |
|
|
স্বর্ণ বা স্বর্ণালংকার |
২৫০০ টাকা |
||
|
রৌপ্য বা রৌপ্যালংকার |
১০০ টাকা |
||
|
প্লাটিনাম বা প্লাটিনামের তৈরী অলংকার |
২৫০০ টাকা |
||
|
ডায়মন্ড বা ডায়মন্ডের তৈরী অলংকার |
২৫০০ টাকা |
||
;এবং
(৪) অনুচ্ছেদ (৩) এর শেষে উল্লিখিত ব্যাখ্যা বিলুপ্ত হইবে।