Public Gambling Act, 1867 রহিতক্রমে জুয়া, অনলাইন জুয়া, অনলাইন বেটিংসহ অনুরূপ কার্যক্রম প্রতিরোধ ও এতদসংক্রান্ত অপরাধের বিষয়ে দণ্ড প্রদানসহ আনুষঙ্গিক বিষয়ে যুগোপযোগী করিয়া নূতনভাবে বিধান প্রণয়নের লক্ষ্যে প্রণীত আইন
যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৮(২) অনুচ্ছেদে জুয়া নিরোধের জন্য রাষ্ট্র কর্তৃক কার্যকর ব্যবস্থা গ্রহণের নীতি বিধৃত হইয়াছে; এবং
যেহেতু Public Gambling Act, 1867 (Act No. II of 1867) ডিজিটাল যুগের অনলাইন জুয়া, স্পোর্টস বেটিং, ভার্চুয়াল ক্যাসিনো, ক্রিপ্টোকারেন্সিভিত্তিক জুয়া, ভুয়া সিম ও ডিজিটাল আর্থিক জালিয়াতি প্রতিরোধে অকার্যকর ও অপর্যাপ্ত; এবং
যেহেতু অনলাইন বেটিং প্ল্যাটফর্ম, ভিপিএন (VPN), সামাজিক যোগাযোগ মাধ্যম, ভুয়া মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) অ্যাকাউন্ট, বায়োমেট্রিক জালিয়াতি এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে সংঘটিত জুয়া, অর্থপাচার ও প্রতারণা বাংলাদেশের সামাজিক শৃঙ্খলা, অর্থনৈতিক স্থিতিশীলতা, জননিরাপত্তা ও তরুণ সমাজের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করিতেছে; এবং
যেহেতু Public Gambling Act, 1867 রহিতক্রমে যুগোপযোগী করিয়া নূতনভাবে বিধান প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;
সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল-
সূচি
ধারাসমূহ
১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
৫। অনলাইন জুয়া বা দূরবর্তী জুয়ার অপরাধ
৭। জুয়ার স্থান পরিচালনা, রক্ষণাবেক্ষণ বা ব্যবহার, ইত্যাদি অপরাধ
৮। জুয়ার সামগ্রী সংরক্ষণ, সরবরাহ বা ব্যবহার, ইত্যাদি অপরাধ
৯। বাজিকর (Bookmaker) হিসাবে কার্যক্রম পরিচালনার অপরাধ
১০। ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিং এর অপরাধ
১১। জুয়ার বিজ্ঞাপন, প্রচারণা ও স্পন্সরশিপ, ইত্যাদি অপরাধ
১৪। জুয়ার অর্থ লেনদেন, অর্থপাচার ও ক্রিপ্টোকারেন্সি ব্যবহার, ইত্যাদি অপরাধ
১৬। অনলাইন জুয়া বা দূরবর্তী জুয়ার দণ্ড
১৮। জুয়ার স্থান পরিচালনা, রক্ষণাবেক্ষণ বা ব্যবহার, ইত্যাদির দণ্ড
১৯। জুয়ার সামগ্রী সংরক্ষণ, সরবরাহ বা ব্যবহারের দণ্ড
১৯। জুয়ার সামগ্রী সংরক্ষণ, সরবরাহ বা ব্যবহারের দণ্ড
২০। বাজিকর হিসাবে কার্যক্রম পরিচালনার দণ্ড
২১। ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিং এর দণ্ড
২২। জুয়ার বিজ্ঞাপন, প্রচারণা ও স্পন্সরশিপ, ইত্যাদির দণ্ড
২৪। ভুয়া সিম, ঘোস্ট সিম, ভুয়া এমএফএস অ্যাকাউন্ট ও বায়োমেট্রিক জালিয়াতির দণ্ড
২৫। জুয়ার অর্থ লেনদেন, অর্থপাচার ও ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের দণ্ড
২৬। কোম্পানি, কর্পোরেট সংস্থা বা ডিজিটাল প্ল্যাটফর্ম কর্তৃক অপরাধ সংঘটন
২৭। অপরাধের প্ররোচনা বা সহায়তার দণ্ড
২৯। জুয়ার অর্থ, সম্পদ ও ডিজিটাল সম্পদ বাজেয়াপ্তকরণ
৩৪। অপরাধের আমলযোগ্যতা, জামিনযোগ্যতা ও আপোসযোগ্যতা
৩৫। ফৌজদারি কার্যবিধির প্রযোজ্যতা
৩৭। জুয়ার স্থান সিলগালা ও বন্ধ করিবার ক্ষমতা
৩৮। ওয়েবসাইট, অ্যাপ, সার্ভার, Domain, IP Address Social Media Channel রক করিবার ক্ষমতা
৩৯। ব্যাংক অ্যাকাউন্ট, এএফএস, পেমেন্ট গেটওয়ে, ডিজিটাল ওয়ালেট বন্ধ করিবার ক্ষমতা
৪০। জাতীয় ডিজিটাল ব্ল্যাকলিস্ট ডেটাবেজ প্রণয়ন
৪১। এনআইডি-সিম-এমএফএস লিংকিং সিস্টেম (NID-SIM-MFS Linking System) বাস্তবায়ন
৪২। আন্তঃসংস্থা টাস্ক ফোর্স (Inter-Agency Task Force) গঠন
৪৩। জুয়া প্রতিরোধে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ ও সংস্থাসমূহের দায়িত্ব
৪৪। এআই-ভিত্তিক মনিটরিং ও প্রযুক্তিগত নজরদারি ব্যবস্থা
৪৫। সামাজিক সচেতনতামূলক কার্যক্রম
৪৬। আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা
৪৭। পরিসংখ্যান, গবেষণা ও বার্ষিক প্রতিবেদন প্রকাশ
৫০। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ
| জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ |