প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
চতুর্থ অধ্যায়
শিল্পাঞ্চল প্রতিষ্ঠা, এলাকা বিভাজন, ইত্যাদি
১৩। (১) কর্তৃপক্ষ কোনো শিল্পাঞ্চলকে নিম্নবর্ণিত এলাকায় বিভাজন করিয়া মাস্টারপ্ল্যান প্রণয়ন করিবার জন্য আদেশ জারি করিতে পারিবে, যথা:-
(ক) রপ্তানীমুখী শিল্পের জন্য রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা (Export Processing Area);
(খ) দেশীয় বাজার চাহিদা মেটানোর লক্ষ্যে প্রতিষ্ঠিত শিল্পের জন্য অভ্যন্তরীণ প্রক্রিয়াকরণ এলাকা (Domestic Processing Area);
(গ) ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, ওয়্যার হাউজ, অফিস বা অন্য কোনো প্রতিষ্ঠানের জন্য বাণিজ্যিক এলাকা (Commercial Area);
(ঘ) আবাসন, স্বাস্থ্য, শিক্ষা, বিনোদন ইত্যাদির জন্য প্রক্রিয়াকরণমুক্ত এলাকা (Non-Processing Area);
(ঙ) সৌর, বায়ু, বায়োগ্যাস, হাইড্রোজেন এবং কম কার্বন নির্গমনকারী পরিবেশবান্ধব শিল্প স্থাপনের জন্য নবায়নযোগ্য জ্বালানি ও সবুজ শিল্প এলাকা (Renewable Energy & Green Industrial Area);
(চ) বন্যা, ঘূর্ণিঝড়, জলাবদ্ধতা মোকাবেলায় অবকাঠামো, আশ্রয়কেন্দ্র ও জরুরি সেবা সুবিধার জন্য জলবায়ু সহনশীল ও দুর্যোগ ব্যবস্থাপনা এলাকা (Climate Resilient & Disaster Management Area);
(ছ) ই-ওয়েস্ট, শিল্প বর্জ্য, প্লাস্টিক রিসাইক্লিং ও সার্কুলার ইকোনোমি ভিত্তিক কার্যক্রমের জন্য বর্জ্য ব্যবস্থাপনা ও রিসাইক্লিং এলাকা (Waste Management & Recycling Area);
(জ) কৃষিপণ্য সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, কোল্ড চেইন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য কৃষি-প্রসেসিং ও খাদ্য নিরাপত্তা এলাকা (Agro-Processing & Food Security Area);
(ঝ) রেল, সড়ক, নৌ ও সম্ভাব্য এয়ার কার্গো সংযোগ সমন্বিত আধুনিক পরিবহন ব্যবস্থার জন্য ট্রান্সপোর্ট হাব ও মাল্টিমোডাল কানেক্টিভিটি এলাকা (Transport Hub & Multimodal Connectivity Area);
(ঞ) সমুদ্রসম্পদ ব্যবহার, মৎস্য প্রক্রিয়াজাতকরণ, অফশোর এনার্জি ও উপকূলভিত্তিক শিল্পের জন্য নির্ধারিত ব্লু ইকোনোমি ও উপকূলীয় শিল্প এলাকা (Blue Economy & Coastal Industrial Area)।
(২) উপ-ধারা (১) এর অধীন জারীকৃত আদেশের ভিত্তিতে কোনো এলাকার জন্য মাস্টারপ্ল্যান প্রস্তুত করা হইলে উহা অনুমোদনের জন্য কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করিতে হইবে এবং কর্তৃপক্ষ কর্তৃক উহা অনুমোদিত হইলে উক্ত প্ল্যান অনুযায়ী বিভাজিত এলাকা উক্ত অঞ্চলের নির্ধারিত অংশ হইবে।