প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬

( ২০২৬ সনের ১০৪ নং আইন )

চতুর্থ অধ্যায়

শিল্পাঞ্চল প্রতিষ্ঠা, এলাকা বিভাজন, ইত্যাদি

শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের শ্রেণি নির্ধারণ

১৫। (১) কর্তৃপক্ষ, সময় সময়, কোনো শিল্পাঞ্চলে বা শিল্পাঞ্চলের বাহিরে স্থাপিত নিবন্ধিত শিল্প এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের শ্রেণি নির্ধারণ করিতে পারিবে।

(২) সরকারের শিল্পনীতিতে বিদ্যমান সংরক্ষিত শিল্প হিসাবে চিহ্নিত খাত ব্যতীত ক্ষুদ্র ও কুটির শিল্পসহ অন্য যেকোনো খাতের শিল্প, যেমন- কৃষি খামার, সেবাধর্মী প্রতিষ্ঠান, ইত্যাদি শিল্পাঞ্চলে বা শিল্পাঞ্চলের বাইরে স্থাপন করা যাইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs