প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
অষ্টম অধ্যায়
পিপিপি প্রকল্প গ্রহণ, অনুমোদন, বেসরকারি অংশীদার নির্বাচন, ইত্যাদি
৩৬। (১) মন্ত্রিসভা কমিটি বা ক্ষুদ্রাকার পিপিপি প্রকল্পের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ এর নীতিগত অনুমোদন ব্যতীত কোনো চুক্তিকারী কর্তৃপক্ষ পিপিপি প্রকল্পের জন্য বেসরকারি অংশীদার নির্বাচন প্রক্রিয়া গ্রহণ করিবে না।
(২) চুক্তিকারী কর্তৃপক্ষ, ক্ষেত্রমত, কর্তৃপক্ষ, প্রবিধান অনুযায়ী বেসরকারি অংশীদার নির্বাচন করিতে পারিবে।