প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬

( ২০২৬ সনের ১০৪ নং আইন )

অষ্টম অধ্যায়

পিপিপি প্রকল্প গ্রহণ, অনুমোদন, বেসরকারি অংশীদার নির্বাচন, ইত্যাদি

অযাচিত প্রস্তাব (Unsolicited Proposal)

৩৭। (১) যেকোনো বেসরকারি প্রতিষ্ঠান এতদসংশ্লিষ্ট গাইডলাইন অনুযায়ী রাষ্ট্রীয় খাতের কোনো অবকাঠামো নির্মাণ বা বিদ্যমান অবকাঠামো অবকাঠামো সংস্কার বা পুনঃনির্মাণের ও পরিচালনার প্রস্তাব সংবলিত যেকোনো প্রকারের পিপিপি প্রকল্পের জন্য অযাচিত প্রস্তাব (Unsolicited Proposal) চুক্তিকারী কর্তৃপক্ষ, বা ক্ষেত্রমত, কর্তৃপক্ষের নিকট দাখিল করিতে পারিবে।

(২) গাইডলাইন অনুসারে অযাচিত প্রস্তাব মূল্যায়ন করিতে হইবে।

ব্যাখ্যা।-এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, ‘‘অযাচিত প্রস্তাব (Unsolicited Proposal)” অর্থ কোনো বেসরকারি ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক স্ব-উদ্যোগে দাখিলকৃত কোনো লিখিত প্রস্তাব, যাহা সরকারের কোনো আনুষ্ঠানিক অনুরোধের পরিপ্রেক্ষিতে প্রদত্ত নয়।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs