প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
অষ্টম অধ্যায়
পিপিপি প্রকল্প গ্রহণ, অনুমোদন, বেসরকারি অংশীদার নির্বাচন, ইত্যাদি
৪০। “তথ্য অধিকার আইন, ২০০৯” (২০০৯ সনের ২০ নং আইন) এ ভিন্নতর কিছু না থাকিলে, এই অধ্যায়ের অধীন বেসরকারি অংশীদারের প্রাক-যোগ্যতা, দরপত্র প্রক্রিয়া ও নেগোসিয়েশন প্রক্রিয়া ও অনুমোদন সংশ্লিষ্ট সকল কাগজপত্র, তথ্য, দলিল-দস্তাবেজ গোপনীয় হইবে, এবং আদালতের আদেশ বা পক্ষগণের সম্মতি ব্যতিরেকে, তৃতীয় কোনো পক্ষের নিকট উহা প্রকাশ করা যাইবে না।