প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
অষ্টম অধ্যায়
পিপিপি প্রকল্প গ্রহণ, অনুমোদন, বেসরকারি অংশীদার নির্বাচন, ইত্যাদি
৪৩। কোনো ব্যক্তি বা বেসরকারি প্রতিষ্ঠান, দরপত্রদাতা বা নির্বাচিত দরপত্রদাতা যদি চুক্তিকারী কর্তৃপক্ষ বা উহার কোনো কর্মকর্তা কর্তৃক প্রদত্ত কোনো আদেশ বা সিদ্ধান্ত দ্বারা সংক্ষুব্ধ হন, তাহা হইলে উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান বা দরপত্রদাতা বা নির্বাচিত দরপত্রদাতা, নির্ধারিত পদ্ধতিতে সংশ্লিষ্ট আদেশ বা সিদ্ধান্তের বিষয়ে উক্ত আদেশ বা সিদ্ধান্ত প্রদানের তারিখ হইতে ৩০ (ত্রিশ) কার্যদিবসের মধ্যে কর্তৃপক্ষের নিকট আপিল দায়ের করিতে পারিবেন এবং আপিলের সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া বিবেচিত হইবে।