প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
চতুর্দশ অধ্যায়
বিবিধ
৬১। (১) কর্তৃপক্ষ, উহার কর্যাবলি দক্ষতার সহিত সম্পাদনের জন্য গবেষক, পরামর্শক, বিশেষজ্ঞ, নিরীক্ষক ও প্যানেল আইনজীবী নিয়োগ করিতে পারিবে।
(২) কর্তৃপক্ষের গবেষক, পরামর্শক, বিশেষজ্ঞ ও নিরীক্ষকদের নিয়োগ ও চাকুরির শর্তাবলি প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে।
(৩) এই আইন, ইহার অধীন প্রণীত বিধি ও প্রবিধানের বিধানাবলি সাপেক্ষে কর্তৃপক্ষের পরামর্শক, বিশেষজ্ঞ, নিরীক্ষকগণ এবং চুক্তির বিধানাবলি সাপেক্ষে প্যানেল আইনজীবীগণ নির্বাহী চেয়ারম্যানের সার্বিক নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে তাহাদের দায়িত্ব পালন করিবেন।