প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (SRB) আইন, ২০২৬

( ২০২৬ সনের ১০৯ নং আইন )

চতুর্থ অধ্যায়

ফৌজদারি অপরাধ তদন্ত ও কার্যক্রম

ফৌজদারি অপরাধ তদন্ত

১৫। (১) আদালত, সরকার বা পুলিশ মহাপরিদর্শক যেকোনো সময় মহাপরিচালককে কোনো ফৌজদারি অপরাধ তদন্তের নির্দেশ প্রদান করিতে পারিবে।

(২) মহাপরিচালক, ইউনিটে কর্মরত পুলিশের সাব-ইন্সপেক্টর পদমর্যাদার নিম্নে নহেন, এইরূপ কোনো সদস্যকে উক্তরূপ ফৌজদারি অপরাধ তদন্তের দায়িত্ব প্রদান করিতে পারিবেন।

(৩) তদন্তকালে ফৌজদারি কার্যবিধি ও Police Regulations, 1943-সহ সংশ্লিষ্ট বিধি-বিধান অনুসরণ করিতে হইবে।

(৪) তদন্ত কার্য পরিচালনার প্রয়োজনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের হাজতখানা, মালখানা ও জিজ্ঞাসাবাদ কক্ষ থাকিবে এবং জব্দকৃত মালামাল আদালতের আদেশমতে বা সরকারের বিধি মোতাবেক নিষ্পত্তি করিতে হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs