সিলেটে শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনকল্পে প্রণীত আইন৷
যেহেতু উচ্চশিক্ষা ও গবেষণার জন্য, বিশেষ করিয়া বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য, সুযোগ-সুবিধার ব্যবস্থাকল্পে সিলেটে শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা সমীচীন ও প্রয়োজনীয়;
সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ-
সংক্ষিপ্ত শিরোনামা ও প্রবর্তন
১। (১) এই আইন ১৯৮৭ সালের শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন নামে অভিহিত হইবে।
(২) ইহা ১৯৮৬ সালের ২৫শে আগষ্ট তারিখ হইতে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs