সংজ্ঞা
২। বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইন এবং তদাধীনে প্রণীত সকল সংবিধিতে-
(ক) "অধিভুক্ত মহাবিদ্যালয়" অর্থ এই আইন, সংবিধি এবং বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের বিধান অনুযায়ী বিশ্ববিদ্যালয় কতর্ৃক স্বীকৃত এবং অধিভুক্ত কোন শিক্ষা প্রতিষ্ঠান;
(খ) "অংগ-মহাবিদ্যালয়" অর্থ বিশ্ববিদ্যালয় কর্তৃক অংগ-মহাবিদ্যালয় হিসাবে স্বীকৃত কোন মহাবিদ্যালয়;
(গ) "অধ্যক্ষ" অর্থ কোন মহাবিদ্যালয়ের প্রধান;
(ঘ) "ইনষ্টিটিউট" অর্থ বিশ্ববিদ্যালয় কর্তৃক ইনষ্টিটিউট হিসাবে স্বীকৃত কোন ইনষ্টিটিউট;
(ঙ) "একাডেমিক কাউন্সিল" অর্থ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল;
(চ) "ওয়ার্ডেন" অর্থ কোন হোষ্টেলের প্রধান;
(ছ) "কর্তৃপক্ষ" অর্থ এই আইনে উলেস্নখিত বিশ্ববিদ্যালয় কতর্ৃপৰ;
(জ) "মঞ্জুরী কমিশন আদেশ" অর্থ ১৯৭৩ সালের বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আদেশ (১৯৭৩ সালের রাষ্ট্রপতির আদেশ নং ১০);
(ঝ) "মঞ্জুরী কমিশন" অর্থ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন;
(ঞ) "নির্ধারিত" অর্থ সংবিধি, বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ও প্রবিধান দ্বারা নির্ধারিত;
(ট) "প্রভোষ্ট" অর্থ কোন হলের প্রধান;
(ঠ) "বিশ্ববিদ্যালয়" অর্থ এই আইন মোতাবেক স্থাপিত শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়;
(ড) "বৎসর" অর্থ ১লা জুলাই হইতে আরম্ভকৃত কোন শিক্ষা-বৎসর;
(ঢ) "রেজিষ্ট্রিভুক্ত গ্রাজুয়েট" অর্থ এই আইনের বিধানানুযায়ী রেজিষ্ট্রিভুক্ত গ্রাজুয়েট;
(ণ) "বৃহত্তর সিলেট" অর্থ সিলেট, সুনামগঞ্জ, মৌলবীবাজার ও হবিগঞ্জ জেলার অনত্দর্গত এলাকাসমূহ;
(ত) "শিক্ষক" অর্থ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক বা প্রভাষক এবং বিশ্ববিদ্যালয় কতর্ৃক শিৰক হিসাবে স্বীকৃত অন্য কোন ব্যক্তি;
(থ) "সিনেট" অর্থ বিশ্ববিদ্যালয়ের সিনেট;
(দ) "সিন্ডিকেট" অর্থ বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট;
(ধ) "সংবিধি", "বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ" ও "প্রবিধান" অর্থ যথাক্রমে আপাততঃ বলবৎ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সংবিধি, অধ্যাদেশ ও প্রবিধান;
(ন) "স্কুল অব ষ্ট্যাডিজ" অর্থ বিশ্ববিদ্যালয়ের কোন স্কুল অব ষ্টাডিজ;
(প) "হল" অর্থ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সংঘবদ্ধ জীবন এবং সহ-শিক্ষাক্রমিক শিক্ষাদানের জন্য বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণাধীন ছাত্রাবাস;
(ফ) "হোষ্টেল" অর্থ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য কাহারো দ্বারা পরিচালিত কিন্তু এই আইন অনুসারে বিশ্ববিদ্যালয় কর্তৃক অধিভুক্ত এবং লাইসেন্স প্রদত্ত ছাত্রাবাস।