সিনেট
২১। (১) নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে সিনেট গঠিত হইবে, যথা :-
(ক) ভাইস-চ্যান্সেলর;
[(খ) প্রো-ভাইস-চ্যান্সেলর বা, একাধিক হইলে, সকল প্রো-ভাইস-চ্যান্সেলর;]
(গ) কোষাধ্যক্ষ;
(ঘ) স্পীকার কর্তৃক মনোনীত সংসদের তিনজন সদস্য;
(ঙ) সরকার কর্তৃক মনোনীত তিনজন সরকারী কর্মকর্তা;
(চ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত গবেষণা সংস্থাসমূহের পাঁচজন প্রতিনিধি;
(ছ) চ্যান্সেলর কর্তৃক মনোনীত পাঁচজন খ্যাতনামা শিক্ষাবিদ;
(জ) মাধ্যমিক ও উচ্চতর শিক্ষার মহাপরিচালক;
(ঝ) কারিগরি শিক্ষার মহাপরিচালক;
(ঞ) কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান;
(ট) অধিভুক্ত ও অংগ মহাবিদ্যালয়সমূহ হইতে সিন্ডিকেট কর্তৃক মনোনীত তিনজন অধ্যক্ষ;
(ঠ) অধিভুক্ত ও অংগ মহাবিদ্যালয়সমূহ হইতে একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত চারজন শিক্ষক;
(ড) রেজিষ্টারভুক্ত গ্রাজুয়েটগণ কর্তৃক তাহাদের মধ্য হইতে নির্বাচিত দশজন প্রতিনিধি;
(ঢ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ কর্তৃক তাহাদের মধ্য হইতে নির্বাচিত পনরজন প্রতিনিধি;
(ণ) বাণিজ্যে নিয়োজিত ব্যক্তিগণের মধ্য হইতে সরকার কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি;
(ত) শিল্পে নিয়োজিত ব্যক্তিগণের মধ্য হইতে সরকার কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি;
(থ) আইন পেশায় নিয়োজিত ব্যক্তিগণের মধ্য হইতে সরকার কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি।
(২) সিনেটের মনোনীত বা নির্বাচিত কোন সদস্য তিন বৎসরের জন্য সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন এবং নির্বাচিত বা মনোনীত উত্তরাধিকারী কর্মভার গ্রহণ না করা পর্যন্ত তিনি ঐ পদে বহাল থাকিবেন:
তবে শর্ত থাকে যে, কোন ব্যক্তি যদি সংসদ-সদস্য, সরকারী কর্মকর্তা, অধ্যক্ষ, শিক্ষক, রেজিষ্টারভুক্ত গ্রাজুয়েট বা গবেষণা সংস্থার সংশিস্নষ্ট ব্যক্তি হিসাবে সিনেটের সদস্য হইয়া থাকেন তাহা হইলে তিনি যতদিন পর্যন্ত অনুরূপ সদস্য, কর্মকর্তা, অধ্যক্ষ, শিক্ষক, গ্রাজুয়েট বা গবেষণা সংস্থার সহিত সংশিস্নষ্ট থাকিবেন ততদিন পর্যন্ত তিনি সিনেটের সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন।
(৩) (১) (ড) ও (ঢ) উপ-ধারায় উলেস্নখিত সিনেট সদস্যগণের নির্বাচন সংবিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে অনুষ্ঠিত হইবে।