প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

শাহ্‌জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮৭

( ১৯৮৭ সনের ১৫ নং আইন )

সিন্ডিকেট
২৪। (১) নিম্নরূপ সদস্যগণের সমন্বয়ে সিন্ডিকেট গঠিত হইবে, যথা :-
 
 
(ক) ভাইস-চ্যান্সেলর;
 
 
1[(খ) প্রো-ভাইস-চ্যান্সেলর বা, একাধিক হইলে, সকল প্রো-ভাইস-চ্যান্সেলর;]
 
 
(গ) কোষাধ্যক্ষ;
 
 
(ঘ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ কর্তৃক নির্বাচিত দুইজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যাহাদের মধ্যে একজন অধ্যাপক বা সহযোগী অধ্যাপক হইবেন;
 
 
(ঙ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক স্থিরীকৃত পালাক্রমে স্কুলের একজন ডীন;
 
 
(চ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক স্থিরীকৃত পালাক্রমে একজন প্রোভোষ্ট;
 
 
(ছ) সিনেট কর্তৃক মনোনীত দুইজন ব্যক্তি;
 
 
(জ) অধিভুক্ত ও অংগ মহাবিদ্যালয়সমূহ হইতে একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত দুইজন অধ্যক্ষ, যাহাদের মধ্যে একজন পেশাদারী বা কারিগরি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হইবেন;
 
 
(ঝ) চ্যান্সেলর কর্তৃক মনোনীত দুইজন ব্যক্তি, যাহাদের মধ্যে একজন কোন গবেষণা প্রতিষ্ঠানের সদস্য হইবেন;
 
 
(ঞ) সরকার কর্তৃক মনোনীত অন্ততঃ অতিরিক্ত সচিবের পদমর্যাদাসম্পন্ন একজন সরকারী কর্মকর্তা;
 
 
(ট) মাধ্যমিক ও উচ্চতর শিক্ষার মহাপরিচালক।
 
 
(২) (১)(ক), (খ) বা (গ) উপ-ধারায় উলেস্নখিত কোন সদস্য ব্যতীত সি-িকেটের অন্য কোন সদস্য দুই বৎসর মেয়াদে তাঁহার পদে অধিষ্ঠিত থাকিবেন, এবং নির্বাচিত বা মনোনীত তাঁহার উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যনত্দ তিনি স্বীয় পদে বহাল থাকিবেন :
 
 
 
 
তবে শর্ত থাকে যে, কোন ব্যক্তি যদি বিশ্ববিদ্যালয়ের শিৰক, ডীন, প্রভোষ্ট, সিনেটের সদস্য, মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অথবা সরকারী কর্মকর্তা হিসাবে সিন্ডিকেটের সদস্য হইয়া থাকেন, তাহা হইলে তিনি যতদিন পর্যনত্দ অনুরূপ শিক্ষক, ডীন, প্রভোষ্ট, সদস্য, অধ্যৰ বা কর্মকর্তা থাকিবেন ততদিন পর্যন্ত সিনেটের সদস্যপদ অধিষ্ঠিত থাকিবেন।
 
 
৩) (১)(ঘ) উপ-ধারায় উলিস্নখিত সিন্ডিকেটের সদস্যগণের নির্বাচন সংবিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে অনুষ্ঠিত হইবে।

  • 1
    দফা (খ) শাহ্‌জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ১৯৯৯ (১৯৯৯ সনের ১২ নং আইন) এর ৪ ধারাবলে প্রতিস্থাপিত
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs