প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

অর্থ আইন, ১৯৮৭

( ১৯৮৭ সনের ২৭ নং আইন )

আয়কর
 
৯৷ (১) উপধারা (২), (৩), (৪), (৫) এবং (৬) এর বিধান সাপেক্ষে, ১৯৮৭ সালের ১লা জুলাই হইতে আরদ্ধ কর বত্সরের জন্য কোন কর নির্ধারণের ক্ষেত্রে চতুর্থ তফসিলে বিনির্দিষ্ট করহার অনুযায়ী আয়কর ধার্য হইবে৷
 
 
২৷ ১৯৮৭ সালের ১লা জুলাই হইতে আরদ্ধ কর বত্সরের জন্য কোন কোম্পানীর কর নির্ধারণের ক্ষেত্রে, যদি মোট আয়ের মধ্যে জীবন বীমা ব্যবসায় হইতে প্রাপ্ত কোন আয় অন্তর্ভুক্ত থাকে, তাহা হইলে প্রদেয় আয়কর জীবন বীমা ব্যবসায় হইতে প্রাপ্ত আয়ের ১২.৫% এর সমপরিমাণে হ্রাস করা হইবে৷
 
 
৩৷ ১৯৮৭ সালের ১লা জুলাই হইতে আরদ্ধ কর বত্সরের জন্য কোন কর নির্ধারণের ক্ষেত্রে, করদাতা যদি সমবায় সমিতি হয় তাহা হইলে চতুর্থ তফসিলের অনুচ্ছেদ 'ক' অথবা খ(১) (ঈ) তে বিনিদির্ষ্ট করহার এর ম্যে যে হারটি তাহার অনুকূলে যাইবে , সেই হার অনুযায়ী তাহার উপর কর প্রদেয় হইবে;
 
 
শর্ত থাকে যে, এই উপধারার উদ্দেশ্যে চর্তুথ তফসিলের 'ক' অনুছেদে বিনির্দিষ্ট হার অনুযায়ী আয়কর নির্ধারণের ক্ষেত্রে, উক্ত অনুচ্ছেদের শর্তাংশে উল্লেখিত কোন রেয়াত বা অংক বাদ দেওয়া যাইবে না৷
 
 
৪৷ (ক) ১৯৮৭ সালের ১লা জুলাই হইতে আরদ্ধ কর বত্সরে, বাংলাদেশে কোম্পানী হিসাবে নিবন্ধিত নহে এইরূপ করদাতা ব্যতীত অন্য কোন করদাতার মোট আয়ের মধ্যে যদি রপ্তানী ব্যবসায় হইতে প্রাপ্ত কোন মুনাফা অন্তর্ভুক্ত থাকে, তাহা হইলে দফা (খ) ও (গ) ব্যবসায় এর বিধান সাপেক্ষে, উক্ত আয়ের উপর প্রদেয় আয়কর নিম্নবর্নিত বিনির্দিষ্ট পন্থায় হ্রাস করা হইবে-

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs