১৫৩৷ (১) সরকার, বিধি দ্বারা নির্ধারিত যে পদ্ধতিতে, নগরী সংলগ্ন কোন এলাকাকে নগরীর অন্তর্ভুক্ত করিতে পারিবে বা নগরীর কোন এলাকাকে উহা হইতে বহির্ভূত করিতে পারিবে৷
(২) কোন এলাকা নগরীর অন্তর্ভুক্ত করা হইলে, এই আইন ও সকল বিধি এবং প্রবিধান এবং এই আইনের অধীনে প্রদত্ত সকল আদেশ, নির্দেশ ও ক্ষমতা উক্ত এলাকায় প্রযোজ্য হইবে৷
(৩) কোন এলাকা নগরী হইতে বহির্ভূত, করা হইলে, এই আইন ও সকল বিধি, প্রবিধান এবং এই আইনের অধীন প্রদত্ত সকল আদেশ, নির্দেশ ও ক্ষমতা উক্ত এলাকায় আর প্রযোজ্য হইবে না৷
(৪) সরকার উক্তরূপ অন্তর্ভুক্তকরণ ও বহির্ভূতকরণ কার্যকর করার প্রয়োজনে অথবা এতদসংক্রান্ত বিষয়ে যে কোন আদেশ দিতে পারিবে৷
আপীল
১৫৪৷ এই আইন বা কোন বিধি বা প্রবিধান অনুসারে প্রদত্ত কর্পোরেশন বা উহার মেয়র 1[* * *], ডেপুটি মেয়র বা প্রধান নির্বাহী কর্মকর্তার কোন আদেশ দ্বারা কোন ব্যক্তি সংক্ষুদ্ধ হইবে যে, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে এবং সময়ের মধ্যে উহার নির্দিষ্ট কর্তৃপক্ষের নিকট ইহার বিরুদ্ধে আপীল করিতে পারিবেন; এবং এই আপীলের উপর আপীল কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত হইবে এবং ইহার বিরুদ্ধে কোন আদালতে কোন প্রশ্ন উত্থাপন করা যাইবে না৷
স্থায়ী আদেশ
১৫৫৷ সময় সময় জারীকৃত স্থায়ী আদেশ দ্বারা সরকার-
(ক) কর্পোরেশনের সংগে অন্যান্য স্থানীয় কর্তৃপক্ষের সম্পর্ক নিরূপন ও নিয়ন্ত্রণ করিতে পারিবে;
(খ) কর্পোরেশন এবং সরকারী কর্তৃপক্ষের কার্যাবলীর মধ্যে কাজের সমন্বয়ের বিধান করিতে পারিবে;
(ঘ) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে কর্পোরেশন কর্তৃক অনুসরণীয় সাধারণ পথ নির্দেশনার বিধান করিতে পারিবে৷
বিধি প্রণয়ন ক্ষমতা
১৫৬৷ (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারিবে৷
(২) বিশেষ করিয়া, এবং উপরোক্ত ক্ষমতার সামগ্রিকভাবে ক্ষুণ্ন না করিয়া, অনুরূপ বিধিতে চতুর্থ তফসিলে উল্লেখিত সকল বা যে কোন বিষয়ে বিধান করা যাইতে পারে৷
প্রবিধান প্রণয়নের ক্ষমতা
১৫৭৷ (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, কর্পোরেশন, সরকারের পূর্ব অনুমোদনক্রমে, এবং সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের বা কোন বিধির সহিত অসমঞ্জস না হয় এইরূপ প্রবিধান প্রণয়ন করিতে পারিবে৷
(২) বিশেষ করিয়া, এবং উপরোক্ত ক্ষমতার সামগ্রিকতাকে ক্ষুণ্ন না করিয়া, অনুরূপ প্রবিধানে পঞ্চম তফসিলে উল্লেখিত সকল বা যে কোন বিষয়ে বিধান প্রণয়ন করা যাইতে পারিবে৷
(৩) এই ধারাতে যাহা কিছুই থাকুক না কেন, পঞ্চম তফসিলের ১০ (দশ) হইতে ২৫ (পঁচিশ) পর্যন্ত ক্রমিক নম্বরে (উভয় সমেত) উল্লেখিত বিষয়ের উপর কোন প্রবিধান পূর্ব প্রকাশনা ব্যতিরেকে কার্যকর হইবে না৷
ক্ষমতা অর্পণ
১৫৮৷ (১) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইন বা কোন বিধির অধীন উহার সমস্ত বা যে কোন ক্ষমতা বিভাগীয় কমিশনার বা উহার অধীনস্থ অন্য কোন কর্মকর্তাকে অর্পণ করিতে পারিবে৷
(২) কর্পোরেশন, সরকারের পূর্ব অনুমোদনক্রমে গৃহীত প্রস্তাব দ্বারা, উহার যে কোন কার্য উহার যে কোন স্থায়ী কমিটিকে বা প্রধান নির্বাহী কর্মকর্তাকে অর্পণ করিতে পারিবে৷
(৩) কোন স্থায়ী কমিটি, কর্পোরেশনের পূর্ব অনুমোদনক্রমে গৃহীত প্রস্তাব দ্বারা, ধারা (২) এর অধীন তত্প্রতি অর্পিত কার্য ছাড়া তাঁহার যে কোন কার্য কর্পোরেশনের অন্য কোন কর্মকর্তাকে অর্পণ করিতে পারিবে৷
লাইসেন্স, ইত্যাদি
১৫৯৷ (১) এই আইন বা কোন বিধি বা প্রবিধানের অধীনে প্রদত্ত সকল লাইসেন্স, অনুমোদন বা অনুমতি লিখিতভাবে হইতে হইবে৷
(২) কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সকল লাইসেন্স, অনুমোদন বা অনুমতি প্রধান নির্বাহী কর্মকর্তা বা বিধি বা প্রবিধান হইতে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোন কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত হইতে হইবে৷
কর্পোরেশনের পক্ষে ও বিপক্ষে মামলা
১৬০৷ (১) কর্পোরেশনের বিরুদ্ধে বা কর্পোরেশন সংক্রান্ত কোন কাজের জন্য উহার মেয়র বা 2[* * *] কোন কমিশনার অথবা প্রধান নির্বাহী কর্মকর্তা অথবা উহার অন্য কোন কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে কোন মামলা দায়ের করিতে হইলে মামলা দায়ের করিতে ইচ্ছুক ব্যক্তিকে মামলার কারণ এবং বাদীর নাম ও ঠিকানা উল্লেখ করিয়া একটি নোটিশ -
(ক) কর্পোরেশনের ক্ষেত্রে, কর্পোরেশনের কার্যালয়ে প্রদান করিতে হইবে বা পৌঁছাইয়া দিতে হইবে;
(খ) অন্যান্য ক্ষেত্রে, সংশ্লিষ্ট ব্যক্তির নিকট ব্যক্তিগতভাবে বা তাঁহার অফিস বা বাসস্থানে প্রদান করিতে হইবে বা পৌঁছাইয়া দিতে হইবে৷
(২) উক্ত নোটিশ প্রদান বা পৌঁছানোর পর ত্রিশ দিন অতিবাহিত না হওয়া পর্যন্ত কোন মামলা দায়ের করা যাইবে না, এবং মামলার আরজীতে উক্ত নোটিশ প্রদান করা বা পৌঁছানো হইয়াছে কিনা তাহারও উল্লেখ থাকিতে হইবে৷
নোটিশ এবং উহা জারীকরণ
১৬১৷ (১) এই আইন বা কোন বিধি, প্রবিধান পালনের জন্য কোন কাজ করা বা করা হইতে বিরত থাকা যদি কোন ব্যক্তির কর্তব্য হয়, তাহা হইলে কোন্ সময়ের মধ্যে ইহা করিতে হইবে বা ইহা করা হইতে বিরত থাকিতে হইবে তাহা উল্লেখ করিয়া তাঁহার উপর একটি নোটিশ জারী করিতে হইবে৷
(২) এই আইনের অধীনে প্রদেয় কোন নোটিশ গঠনগত ত্রুটির কারণে অবৈধ হইবে না৷
(৩) ভিন্নরূপ কোন বিধান না থাকিলে, এই আইনের অধীনে প্রদেয় সকল নোটিশ উহার প্রাপককে হাতে হাতে প্রদান করিয়া অথবা তাঁহার নিকট ডাকযোগে প্রেরণ করিয়া বা তাঁহার বাসস্থান বা কর্মস্থলের কোন বিশিষ্ট স্থানে আটিয়া দিয়া জারী করিতে হইবে৷
(৪) যে নোটিশ সর্বসাধারণের জন্য তাহা কর্পোরেশন কর্তৃক নির্দ্ধারিত কোন প্রকাশ্য স্থানে অঁটিয়া দিয়া জারী করা হইলে উহা যথাযথভাবে জারী হইয়াছে বলিয়া গণ্য হইবে৷
প্রকাশ্য রেকর্ড
১৬২৷ এই আইনের অধীন প্রস্তুতকৃত এবং সংরত্মিগত যাবতীয় রেকর্ড এবং রেজিষ্ট্রার, Evidence Act, 1872 (I of 1872) এ যে অর্থে ব্যবহৃত হইয়াছে সেই অর্থে, প্রকাশ্য রেকর্ড (public document) বলিয়া গণ্য হইবে এবং, বিপরীত প্রমাণিত না হইলে, উহাকে বিশুদ্ধ রেকর্ড বা রেজিষ্টার বলিয়া গণ্য করিতে হইবে৷
১৬৩৷ কর্পোরেশনের মেয়র 4[* * *] এবং প্রত্যেক কমিশনার এবং উহার প্রধান নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী এবং কর্পোরেশনের কাজ করার জন্য যথাযথভাবে ক্ষমতা প্রাপ্ত অন্যান্য ব্যক্তি, Penal Code (XLV 1860) এর Section 21 এ যে অর্থে ব্যবহৃত হইয়াছে সেই অর্থে, জনসেবক (public servant) বলিয়া গণ্য হইবে৷
১৬৫৷ এই আইনে বা কোন বিধি বা প্রবিধানের অধীনে সরল বিশ্বাসে কৃত কোন কাজের ফলে কোন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হইলে বা তাঁহার ক্ষতিগ্রস্ত হইবার সম্ভাবনা থাকিলে তজ্জন্য সরকার, কর্পোরেশন বা উহাদের নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত কোন ব্যক্তির বিরূদ্ধে কোন দেওয়ানী বা ফৌজদারী মামলা বা অন্য কোন আইনগত কার্যক্রম গ্রহণ করা যাইবে না৷
1
“,ডেপুটি মেয়র” কমা এবং শব্দগুলি রাজশাহী সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ৯ নং আইন) এর ৩২ ধারাবলে বিলুপ্ত