প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

ইট পোড়ানো (নিয়ন্ত্রণ) আইন, ১৯৮৯

( ১৯৮৯ সনের ৮ নং আইন )

সংজ্ঞা
 
 
২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,-
 
 
 
 
1[(ক) “ইটের ভাঁটা” অর্থ এমন স্থান যেখানে ইট প্রস্তুত বা পোড়ানো হয়;
 
 
 
 
(কক) “জ্বালানী কাঠ” অর্থ বাঁশের মোথা ও খেজুর গাছসহ জ্বালানী কাঠ হিসাবে ব্যবহারযোগ্য কাঠ৷]
 
 
 
 
(খ) “বিধি” অর্থ এই আইনের অধীনে প্রণীত বিধি;
 
 
 
 
(গ) “ব্যক্তি” বলিতে কোন কোম্পানী, সমিতি বা ব্যক্তি সমষ্টি, সংবিধিবদ্ধ হউক বা না হউক, কেও বুঝাইবে;
 
 
 
 
(ঘ) “লাইসেন্স” অর্থ এই আইনের অধীনে প্রদত্ত লাইসেন্স৷

  • 1
    (ক) ও (কক) দফাগুলি ইট পোড়ানো (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০০১ (২০০১ সনের ১৭ নং আইন) এর ২ ধারাবলে প্রতিস্থাপিত
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs