চীফগণ
৫৷ (১) আপাততঃ বলবত্ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, উক্ত Regulation রহিত হইবার পূর্বে পার্বত্য জেলাসমূহে যে চাকমা চীফ, বোমং চীফ ও মং চীফ প্রথা প্রচলিত ছিল তাহা বহাল থাকিবে :
তবে শর্ত থাকে যে, উক্ত চীফগণের এখতিয়ার স্ব স্ব জেলার মধ্যে সীমিত থাকিবে৷
(২) চীফের উত্তরাধিকারী এবং তাঁহার অভিষেক সরকার কর্তৃক নির্ধারিত হইবে৷
(৩) চীফ সরকার কর্তৃক নির্ধারিত কমিশন, সম্মানী বা অন্যবিধ সুযোগ-সুবিধা ভোগ করিবেন৷
(৪) উক্ত Regulation রহিত হইবার অব্যবহিত পূর্বে যাঁহারা চীফ ছিলেন তাঁহারা তাঁহাদের স্ব স্ব পদে বহাল থাকিবেন এবং কমিশন, সম্মানী বা অন্যবিধ সুযোগ-সুবিধা হিসাবে তাঁহারা যাহা ভোগ করিতেন তাহা, এই আইনের বিধানাবলীর সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে, যথাযথভাবে পরিবর্তিত না হওয়া পর্যন্ত, ভোগ করিতে থাকিবেন৷
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs